somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরদে মরদে লড়াই।

২১ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম আলো ও ডেইলি স্টার। আমাদের বিবেক। কী পড়তে হবে কী খেতে হবে, কাকে ভোট দেব ক'টি সন্তান নেব এমন সব প্রায় সকল সিদ্ধান্তই যেন তাদের কথা মত করতে হবে অবস্থাটা এমনই ছিলে।
সালমান এফ রহমান যেভাবে চড়া গলায় কথা বললেন তাতে তো মনে হয় তিনি তথ্য প্রমান নিয়েই কথা বলছেন। আর তাকে যদি অবিশ্বাসও করি তারপরো প্রথম আলোকে না বলা যায়। প্রথম আলো কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তাও তেমন জোড়াল নয়। আর না বলা হ্যাঁ বলা বলে কথা নয় কথা হলো দুই মরদের লড়াই লাগছে এখন আমরা দেখতে চাই কোন মরদ সত্যিকারের মরদ।B-)





ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান অভিযোগ করেছেন, দেশের বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল।

দৃশ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সালমান আরও অভিযোগ করেন, এ দুটি পত্রিকা এখন 'মাইনাস ওয়ান ফর্মুলা' বাস্তবায়নের চেষ্টা করছে।

সোমবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার সুযোগ নিয়ে এ দুটি পত্রিকা 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে উঠে পড়ে লেগেছিল। তবে তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। এখন তারা 'মাইনাস ওয়ান' ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।"

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের পুঁজিবাজার অস্থিতিশীল এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করতে এ দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে 'প্রচারণা' চালাচ্ছে।

উভয় পত্রিকা এক যুক্ত বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে।

আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বলেন, "বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠান এখন ঋণখেলাপি নয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে ইতোমধ্যেই সব প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করা হয়েছে।"

তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এ দুটি জাতীয় দৈনিক দেশের অন্যতম বৃহত্তম গোষ্ঠী বেক্সিমকোর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশন ও অনবরত অসৎ প্রচারণা চালিয়ে আসছে। বেশ কয়েকবছর ধরে তাদের এ হীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চলছে। এতদিন উপেক্ষা করে এলেও বিষয়টি এখন জনতার আদালতে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি।"

এ দুটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, "অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে খুব শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

সালমান রহমান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বেক্সিমকো গ্রুপ আজ দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ীক গোষ্ঠী। এর অধীনে রয়েছে বিভিন্ন ধরনের কয়েকটি শিল্প ও সেবা প্রতিষ্ঠান।

বেক্সিমকো গ্রুপ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরে গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেন, "সব বাধা বিপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত আমরা সরাসরি ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের বার্ষিক টার্নওভার এক হাজার ৬৫০ কোটি টাকা। পুঁজিবাজারে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূলধন ১২০ কোটি মার্কিন ডলার। এক লাখ ৫২ হাজার শেয়ারহোল্ডারের আস্থা নিয়ে পথ চলছি আমরা।"

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৫ শতাংশেরও বেশি শেয়ার বেক্সিমকো গ্রুপের বলে জানান সালমান রহমান।

এ প্রসঙ্গে তিনি জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরই (বিপিএল) রয়েছে ৬৫ হাজার শেয়ারহোল্ডার। এককভাবে দেশে কোনো প্রতিষ্ঠানের এটিই সর্বোচ্চ শেয়ারহোল্ডার সংখ্যা। বিপিএল একমাত্র বাংলাদেশী কোম্পানি যা লন্ডন স্টক একচেঞ্জে তালিকাভুক্ত। উচ্চ বেতনে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেক্সিমকো সুনামের সঙ্গে বিশ্বের অনেক দেশে পণ্য ও সেবা রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিক রাখছে।

সালমান বলেন, "দীর্ঘ পথপরিক্রমায় বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। তা সত্ত্বেও আমরা সর্বদাই আমাদের জনবল ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছি। আমাদের চেষ্টা সবসময় সফল হয়েছে- এই দাবি আমরা করবো না। আর সফল হতে না পারার পেছনের কারণগুলো সবসময় ব্যবসায়িক ছিল তাও কিন্তু নয়।

"বিগত কয়েক বছর ধরে এই দুটি পত্রিকা অত্যন্ত সচেতনভাবে আমাদের গতিরোধ করার অপপ্রয়াস চালিয়ে আসছে। আমাদের প্রবৃদ্ধি, রপ্তানি স¤প্রনারণ এবং আরো কর্মসংস্থান সৃষ্টির পথে পদে পদে বাধা দেওয়ার অপপ্রয়াস চালিয়েছে।"

প্রথম আলো ও ডেইলি স্টার বেক্সিমকো গ্রুপের অগ্রযাত্রায় যে বাধা সৃষ্টি করেছে তার কয়েকটি উদাহরণ দেন তিনি।

এ প্রসঙ্গে সা¤প্রতিক সময়ে এই দুটি পত্রিকায় প্রকাশিত কয়েকটি খবরকে 'ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করে তিনি জানান, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- গত ১০ জুলাই প্রকাশিত বেক্সটেক্সের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত খবর। এছাড়া বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে 'বিদেশী কোম্পানি দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ তুলে নেওয়ার ফন্দি', বেক্সিমকোর খেলাপি ঋণ প্রায় হাজার কোটি টাকা', 'জেম গ্লোবালের কাছে শেয়ার বিক্রি করছে বেক্সিমকো ফার্মা', 'আওয়ামী লীগের একটি ভুল সংকেত'।

সালমান রহমান বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের বিরোধিতা এবং পুঁজিবাজারকে অস্থির করে তুলতে পত্রিকা দুটির নেতিবাচক সংবাদ পরিবেশনের কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। এ ধরনের অনৈতিক সাংবাদিকতা দেশের স্বার্থবিরোধী বলে তিনি মনে করেন।

তিনি বলেন, "প্রথম আলোর মালিক হলেন ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমান। আর ডেইলি স্টারেরও বেশিরভাগ শেয়ারের মালিক ট্রান্সকম। লতিফুর রহমান ও ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে পাল্টা নোংরা প্রচারণা যুদ্ধে নামার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা ব্যবসা জগতে নৈতিক আচরণে বিশ্বাসী। বাংলাদেশের জনগণ, বাজারই আমাদের কর্মকান্ডের ভালোমন্দ বিচার করতে পারবে। তাই গণমাধ্যম ও জনতার বিবেচনার জন্য আমরা পত্রিকা দু'টিতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কথা তুলে ধরলাম।"

তাকে ব্যক্তিগতভাবে 'হেয় প্রতিপন্ন' করতে প্রথম আলোর একটি সংবাদ বিশ্লেষণের কথাও উল্লেখ করেন সালমান রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে ব্যাক্তিগতভাবে হেয় করতে প্রথম আলোর তথাকথিত একটি সংবাদ বিশ্লেষণের (আওয়ামী লীগের একটি ভুল সংকেত) কথা উল্লেখ করতে চাই। বিগত সাধারণ নির্বাচনের দিন কয়েক আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ী স¤প্রদায়ের নেতাদের একটি সভার দিন প্রথম আলো একটি একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশ করে। তাতে তারা আওয়ামী লীগ সভানেত্রীর বিবেচনা নিয়ে প্রশ্ন তোলেন। আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে সভার আয়োজক ছিলাম আমি। ব্যবসায়ীদের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম আমি। আর তাদের চোখে সেটিই ছিল 'অপরাধ'।"

কেন এই দুটি পত্রিকা তার বা বেক্সিমকোর বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ করছে জানতে চাইলে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান বলেন, "এ প্রশ্ন তো আমারও। তাদের (প্রথম আলো ও ডেইলি স্টার কর্তৃপক্ষ) আপনারা (সাংবাদিক) প্রশ্ন করে বের করুন- কেন তারা আমার ও বেক্সিমকোর বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।"

বেক্সিমকো গ্রুপের খেলাপিঋণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বেক্সিমকো গ্রুপের কোনো শিল্প-প্রতিষ্ঠান ঋণখেলাপি নয়। জাতীয় সংসদে খেলাপিঋণের তালিকা প্রকাশের পরের দিন অর্থমন্ত্রী এ কথা বলে দিয়েছেন। ব্যাংকে আমাদের যে সব প্রতিষ্ঠানের ঋণ রয়েছে তার সবগুলোই বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান অনুযায়ী রিশিডিউল (ঋণ পুনঃতফসিলকরণ-নিয়মিতকরণ) করা হয়েছে। আমাদের কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি নয়।"

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার কারণে ঋণখেলাপি হতেই পারে। ঋণখেলাপির ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় রাখতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হয়েছে, নাকি যৌক্তিক কোনো সমস্যার কারণে খেলাপি হয়েছে। সমস্যার কারণে কোনো প্রতিষ্ঠান খেলাপি হলে একে ভিন্ন দৃষ্টিতে দেখা উচিত বলে তিনি মনে করেন।

গত ১০ জুলাই প্রথম আলো-ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে বেক্সিমকো গ্রুপের শেয়ার বেক্সটেক্সকে 'জাংক' শেয়ার হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে সালমান রহমান বলেন, দেশে জরুরি অবস্থা থাকায় দুই বছর ভালো ব্যবসা না করার কারণে বেক্সটেক্স শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি। এবার ভালো ব্যবসা করায় ১০ শতাংশ 'স্টক ডিভিডেন্ড' দিয়ে 'জেড' গ্রুপ থেকে 'এ' গ্রুপে উঠে এসেছে। অথচ এ দুটি পত্রিকা বেক্সটেক্সের শেয়ারকে 'জাংক' শেয়ার বলছে।

এ বিষয়ে প্রথম আলোর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 'জেড' ক্যাটাগরি হলেই যে তা 'জাংক' শেয়ার হবে তা নয়। 'জাংক' শেয়ার মানে অন্তঃসারশূন্য শেয়ার। যে শেয়ারের কোনো অস্তিত্ব নেই, সেই শেয়ারকেই 'জাংক' শেয়ার বলে। সে বিবেচনায় বেক্সটেক্সের শেয়ার কোনো অবস্থায়ই 'জাংক' শেয়ার নয় বলে তিনি দাবি করেন।

এ সময় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রথম আলোর সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, বেক্সটেক্সের শেয়ারকে আপনারা 'জাংক' শেয়ার বলছেন। অথচ লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারকে 'জাংক' শেয়ার বলেন না কেন? লাফার্জ সিমেন্টও তো 'জেড' গ্রুপের শেয়ার। তারা এখন পর্যন্ত শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

তিনি বলেন, আপনি নিজে থেকে সংজ্ঞা দিতে পারেন। আপনার হাতে কলম আছে। আপনি লিখে দিতে পারেন। কিন্তু কেউ বলবে না 'জেড' ক্যাটারগরিতে গেলেই 'জাংক' শেয়ার হবে। কারণ, অনেক ভালো কোম্পানী জেড ক্যাটগরিতে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এইচএ/১৭১১ ঘ

এটি প্রথম আলো ও স্টারের ব্যাখ্যা বিশ্বাস করা না করা আপনার বিষয়--X((
:D

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মপক্ষ সমর্থন করে যৌথ বিবৃতি দিয়েছে ওই দুই পত্রিকা।

'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে পত্রিকা দুটি সাহায্য করেছিল- বেক্সিমকো চেয়ারম্যানের এমন অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, "আমরা এ অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছি। বরং আমরা মনে করি এ ধরনের কথা বলে সালমান রহমান তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছেন।"

সোমবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান অভিযোগ করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল।

এছাড়া এ দুটি পত্রিকা বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর জবাবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের পক্ষে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম ওই বিবৃতি পাঠান।

পত্রিকা দুটি বেক্সিমকোর বিরুদ্ধে অনবরত অসৎ প্রচারণা চালিয়ে আসছে এবং অনৈতিক সাংবাদিকতার আশ্রয় নিয়েছে এ মর্মে সালমান এফ রহমানের অভিযোগ অস্বীকার করে বিবৃতিতে তারা বলেন, তাদের পত্রিকায় সাংবাদিকতার সর্বোচ্চ নৈতিক মান ও আচরণ অনুসরণ করা হয়।

এছাড়া তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য ছাড়া কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।

কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও সম্পদ পুনর্মূল্যায়ন সম্পর্কে প্রথম আলো ও ডেইলি স্টার নিজস্ব মতামত দেয়নি বলেও দাবি করে পত্রিকা দুটি।

ইনসাইডার ট্রেডিংয়ের বিষয়ে বলা হয়, "আমরা এ ব্যাপারে সালমান এফ রহমান বা বেক্সিমকোকে অভিযুক্ত করিনি। আমাদের প্রতিবেদনে লভ্যাংশ ঘোণার প্রাক্কালে দুইটি ব্যাংক শেয়ারের যে অস্বাভাবিক লেনদেন করেছিল, সেটাই বলা হয়েছে। বিনিয়োগকারীদের এবং জনসাধারণের কাছে তথ্য প্রকাশকে আমরা সাংবাদিকতার দায়িত্ব মনে করেছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩১০ঘ. ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মপক্ষ সমর্থন করে যৌথ বিবৃতি দিয়েছে ওই দুই পত্রিকা।

'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে পত্রিকা দুটি সাহায্য করেছিল- বেক্সিমকো চেয়ারম্যানের এমন অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, "আমরা এ অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছি। বরং আমরা মনে করি এ ধরনের কথা বলে সালমান রহমান তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করছেন।"

সোমবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান অভিযোগ করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নের সাহায্য করেছিল।

এছাড়া এ দুটি পত্রিকা বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর জবাবে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের পক্ষে যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম ওই বিবৃতি পাঠান।

পত্রিকা দুটি বেক্সিমকোর বিরুদ্ধে অনবরত অসৎ প্রচারণা চালিয়ে আসছে এবং অনৈতিক সাংবাদিকতার আশ্রয় নিয়েছে এ মর্মে সালমান এফ রহমানের অভিযোগ অস্বীকার করে বিবৃতিতে তারা বলেন, তাদের পত্রিকায় সাংবাদিকতার সর্বোচ্চ নৈতিক মান ও আচরণ অনুসরণ করা হয়।

এছাড়া তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য ছাড়া কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।

কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও সম্পদ পুনর্মূল্যায়ন সম্পর্কে প্রথম আলো ও ডেইলি স্টার নিজস্ব মতামত দেয়নি বলেও দাবি করে পত্রিকা দুটি।

ইনসাইডার ট্রেডিংয়ের বিষয়ে বলা হয়, "আমরা এ ব্যাপারে সালমান এফ রহমান বা বেক্সিমকোকে অভিযুক্ত করিনি। আমাদের প্রতিবেদনে লভ্যাংশ ঘোণার প্রাক্কালে দুইটি ব্যাংক শেয়ারের যে অস্বাভাবিক লেনদেন করেছিল, সেটাই বলা হয়েছে। বিনিয়োগকারীদের এবং জনসাধারণের কাছে তথ্য প্রকাশকে আমরা সাংবাদিকতার দায়িত্ব মনে করেছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩১০ঘ.
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×