somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর আইটি অ্যাওয়ার্ড ও এসি প্রসঙ্গ

৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের ঝুঁড়িতে আরও একটি নতুন প্রাপ্তি যোগ হলো। সবাই নিশ্চয় জেনে গেছেন বিষয়টা। তবুও বলি। তিনি আইটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। ফলে এই পুরষ্কার তারই পাবার কথা। তাকে অভিনন্দন না জানালে বেয়াদবী হবে। জানালাম।
কিন্তু এখানে একটু কিন্তু থেকে যায়। তাহলো তিনি তো এখনও আমাদের ডিজিটালের সুখ দিতেই পারেন নাই। আগেই আবার পদক নেওয়াটা খারাপ হয়ে গেল না। কেউ কেউ খারাপভাবে নিবে বিষয়টা।
তিনি ডিজিটাল বাংলাদেশ গড়বেন। কিন্তু বিদ্যুত কই। এইখানে তো কেবল ঘাটতি। উৎপাদনেও তো তেমন আলো দেখি না। সরকারের সোঁয়া এক বছর তো চলে গেল। কি করলো সরকার এই সময়ের মধ্যে। খালি তো টেলিভিশনে শুনি এই করবো সেই করবো, আগের সরকারেরর কারণে কিছুই করতে পারি নাই, এসব কথার দিন শেষ। এতো দিন পাবলিক সময় দিছে। এখন আর দেবে বলে মনে হয় না। কারণ মানুষ তো আর টিভিতে তাদের কথা শুনে গা জুড়াতে পারবে না, আলো পাবে না। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবেই। আমি বিএনপি বা অন্য কোনদলের লোক না। আমি সাধারণ একজন কাক্কা।
মুখের কথায় আর চিড়ে ভিজবে না। এবার কাজ করতে হবে। মানে করে দেখাতে হবে যে আর সমস্যা নেই।
বছরের পর বছর ধরে দেখে আসছি রাস্তায় হারিকেন মিছিল হয়, পানির বোতল কলস নিয়ে মিছিল হয়, দৌড় সালাউদ্দিন দৌড়াতেই থাকেন। এইবারও কি নতুন সালাউদ্দিনের জন্ম হবে, নাকি সরকারই সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হবে? আমরা তেমনটা দুঃস্বপ্নেও দেখি না।
আপনারা খালি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন। এই যেমন এসি বন্ধ করার বিষয়টা তো মানা গেল না। কারণ রাতে কোন সরকারি-বেসরকারি অফিস খোলা থাকে জানি না। খোলা থাকে পত্রিকা অফিস। তাইলে কি তারা এসি বন্ধ করবে। আর এই সিদ্ধান্ত কার্যকর করাবেন কিভাবে কারা নজরদারি করবে। বাড়িবাড়ি গিয়ে কারও পক্ষে কি এসি বন্ধ করা সম্ভব। নিশ্চয়ই না।
ধানমণ্ডি,গুলশান বনানীর মানুষ কিভাবে এসি ছাড়া ঘুমাবে বুঝতাছি না।আমার মতো বস্তির মানুষ তো আর সেখানে থাকে না যে হাতপাখা সম্ভল হবে।
মার্কেট বন্ধ করতে চাইছিলেন, পারছেন কিন্তু এসি কিভাবে বন্ধ করবেন।
সার কারখানার গ্যাস নিলেন বিদ্যুৎ কারখানায় তাইলে সারওয়ালার কি হবে কৃষকতো কয়দিন পরে আবার আন্দোলন শুরু করবো।
আমার বিশ্বাস এই সরকার পারবে। তাকে পারতেই হবে কারণ তাদের আছে ভালো কয়েকজন মন্ত্রী। (দুএকজন উপদেষ্টা ও ফাও প‌্যাচালওয়ালা মন্ত্রী বাদে)
চাইলেই সরকার পারে আমি এমনটা বিশ্বাস করতে চাই। তাইলে সরকার করছে না কেন, মনের মধ্যে আবার এই প্রশ্নটাও জাগে।
আমরা জনগণ আর কত বুকে আশার পাথর জমাবো। আর কতদিন বসে থাকবো তাদের কথাই শুনবো। আশা করি শীঘ্রই অপেক্ষার অবসান ঘটবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×