somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক তাহসিনের জীবন কাহিনি .....।

১৬ ই জুন, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাহসিনের বয়স ৬ বছর তখন থেকে দেখছে ওর মা বছরে দুইবার দেশে যাবার জন্য ওর বাবার সাথে বায়না ধরে। যদি বাবা না করে, টাকার অসুবিধা দেখায় তখন মা রাগ-ঝগড়া শুরু করে। ৬বছর বয়সে প্রথমবার তাহসিন আর ওর মা-বাবা এক সাথে বাংলাদেশে গিয়েছিল। এরপর থেকে বাবা টাকা দিয়ে ম্যানেজ করতে পারছিলনা। তাই বাবাকে ছাড়া তাহসিন মা’র সাথে বছরে দু’বার দেশে যাচ্ছে।

যখন তাহসিনের বয়স ৯, ১০ বছর।
২ সপ্তাহ হয় ওরা দেশ থেকে এসেছে। শনিবার সকালে স্কুল নেই; বাবা-মা’র ঝগড়া শুনে ঘুম ভাঙ্গে। বিছানায় শুয়ে শুয়ে তাহসিন ভাবছে কি হলো? মা কি আবার দেশে যাবার জন্য বায়না ধরেছে? কিন্তু আমরাতো দেশ থেকে মাত্র এলাম। বিছানা ছেড়ে তাহসিন নিচে গেল মা বাবার সামনে। জানার জন্য কি হল? কি নিয়ে এত রাগ-ঝগড়া সকাল সকাল।
তাহসিন- বাবা কি হলো তোমাদের? আজ আবার ঝগড়া কেন?
মা- তাহসিন তুমি তোমার রুমে যাও।
বাবা- না তাহসিন তুমি যাবেনা। তুমিও শুনো তোমার মা কি বলছে।
তাহসিন- মা, বাবা কি হয়ছে প্লিজ আমি জানতে চাই।
বাবা- তোমার মাকে জিজ্ঞেস কর কি হয়ছে।
তাহসিন- মা প্লিজ বল কি হয়ছে? কি নিয়ে তোমাদের আবার ঝগড়া? মা প্লিজ বল বাবা কেন কাদঁছে? তুমি কেন চুপ? মা সব সময়তো বাবা চুপ থাকেন কিন্তু আজ কেন তুমি চুপ? বল মা প্লিজ....বল? বাবা, ও বাবা, তুমি কেন কাদঁছ?
বাবা- তাহসিন তোমার মা বারবার দেশে কেন যায় জিজ্ঞেস কর?
তাহসিন বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা please don't cry আমি জানতে চাই কি হয়ছে প্লিজ বাবা বলো....।
বাবা- তাহসিন আমি তোমাকে বলতে লজ্জা, কষ্ট লাগছে তারপরও বলতে হচ্ছে কারণ আজ না-হয় কাল তুমি মানুষের মুখ থেকে শুনবে। তোমার মা বারবার দেশে যায় কেন জানো? আজ সকালে আমার মোবাইলে কল আসে; সুমন নাম, সুমন বিয়ের প্রস্তাব দেয় আমার কাছে। তোমার মা সুমন কে পছন্দ করে, ওরা দুজন বিয়ে করতে চায়।

মা চুপ করে বসে আছে। বাবা কাঁদছে পাগলের মত। তাহসিন বাবা’র চোখের জল মুছতে মুছতে মা’কে ঘৃণা’র চোখে দেখতে থাকে।
তাহসিন- বাবা আমার কেমন লাগছে। বাবা আমার মাথা এমন করছে কেন? বলতে বলতে তাহসিন অজ্ঞান হয়ে পড়ে।

পরেরদিন সকালে হাসপাতালে তাহসিনের হুঁশ আসে। চোখ মেলে তাকিয়ে দেখে মা, বাবা দু’জনেই বসে আছেন। তাহসিন মনে মনে ভাবতে থাকে.... তাহলে কি আমি এতক্ষণ দুঃস্বপ্ন দেখেছি? I hope that's my bad dream.

একমাস পর ...
বাবা- তাহসিন তোমার মা বলছে ও দেশে যেতে চায়। এবার নাকি সবকিছু শেষ করে আসবে। মা তাহসিন কে নিয়ে আবার দেশে যায়। এপ্রিল ইস্টার ছুটি দু-সপ্তাহ’র জন্য।
দু-সপ্তাহ’র কথা বলে একমাস চলছে মা তাহসিন কে নিয়ে এখন ও আসছেনা। আসবে কি করে তাহসিনের মা যে নতুন সংসার শুরু করেছে। বিয়ের খবর পেয়ে তাহসিনের বাবা চলে যায় তাহসিনের বড় ফুফুর ওখানে। শুরু হলো তাহসিনদের এক এর মধ্যে নতুন দু’টা জীবন। বাবাকে বড় ফুফু আরেকটা বিয়ে কারন। মা ব্যস্ত নতুন জীবন নিয়ে। তাহসিন কই যাবে? কার কাছে যাবে? কে দিবে তাহসিন কে মা, বাবার ভালবাসা? কারণ মা এখন নতুন বাবা’কে নিয়ে ব্যস্ত। বাবা ব্যস্ত নতুন মা’কে নিয়ে। তাহসিন এখন যেখানে যায় সবাই বিব্রত। নতুন বাবা বলে ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। নতুন মা বলে ওকে ওর নিজের মা’র কাছে দাও না কেন? আমি ওর মা না, আমি কেন দেখাশুনা করব?
তাহসিন ১৩ বছর বয়সে কি করে পারছে এত সব কষ্ট সহ্য করতে? আর কয়দিনই-বা পারবে?
সবাই তাহসিনের জন্য দোয়া করবেন ওর জীবনে যেন সুখ ফিরে পায়।
৪৯টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×