উস্কানি কতটা মনোগ্রাহী প্রেমিক ও বৃদ্ধের কাছে
ঘুম প্রবোধ শরীর ফেলে রাখে যেমন অনিচ্ছা
কিছুটা বিছানার চারদিকে।কাঁটার উল্টপথ হিসাবে
যদিও এক, বৃত্ত শেষ দিকে পরিধি টেনে নেয়
খেরো নিকেশ।এখানে প্রেমিক সব ভুল করে, বয়স
অঙ্ক থেকে সঠিক নিয়ম সচেতন ঠেলে দেয়
গড়ে মিল ধরে কোনও স্তূপে।
এইসব শিখে, আমি নিঁখুত খাতার মালিকানা ঘোষনা করি
ওজন ও পরিমাপে, চুম্বন এবং তার দরদামে
______________________________
এইসব শিখে, কেউ নিঁখুত খাতার মালিকানা ঘোষনা করেনা
বাটখারা বসানো তুলাদন্ডের নিরপেক্ষতার আচরনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


