আজকের গুগুল নিউজ ফিডের একটা বিরাট অংশ জুড়েই ছিল প্রথম আলোর রিপোর্ট করা কলসুন্দরের মেয়েদের ফুটবল খেলা নিয়ে। ফ্রান্সের টিভি থেকে ইংল্যান্ডের গার্ডিয়ান bend it like beckham পত্রিকা, পাকিস্হান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া... সব দেশের নিউজ পোর্টাল গুলি ফ্রান্সের বিখ্যাত সংবাদ সংস্হা এ এফ পি এর করা খবর টা কে লুফে নিয়েছে......
ময়মনসিংহের 'অজপাড়াগা' জগৎ খ্যাতি পাচ্ছে... যেখানে কুসংস্কার এর বাধা পেরিয়ে বিশ্বে তাদের নিয়ে এত খবর হচ্ছে.... বিশ্বাস ই হচ্ছে না।
জাতীয় দলে (বোধহয় আন্ডার ১৬) তাদের গ্রামের ই ১০-১১ জন খেলছে...।কল্পনা করা যায়???
যেখানে বিশ্বে বাংলাদেশের পুরুষ দলের রেন্কিং ১৭৮ সেখানে মেয়েদের রেন্কিং ১২৮... ওয়ে টু গো
আমি আশা করব যাতে এই মেয়েগুলি কোন প্রকার সামাজিক চাপ ছাড়াই তাদের এই প্যাশান কে আগিয়ে নিতে পারে.......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


