অনেকদিন কাজ নিয়ে ব্যস্ত থাকার পর একটু নিশ্বাস নেওয়ার সময় হল.....ব্লগ মুক্ত হওয়াতে অনেক খুশী...জব্বার সাহেব যে তার হীন মানসিকতা থেকে বের হয়েছেন তাতে ও খুশী
১- সিনেমা জগতে কি এক নির্বাচন হয়ে গেল। পত্র-পত্রিকায়, টিভি, অনলাইনে যে রকম কাভারেজ দেখলাম..মনে হচ্ছিল সমিতির সভাপতি বোধহয় বাংলাদেশ কে একটা উন্নত দেশে পরিনত করার ক্ষমতা রাখেন তাই সমস্ত দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছেন কে সভাপতি হন...মনে হয় কাল থেকে আর কোন টোকাই কে রাস্তায় ঘুমা্তে হবে না সিনেমার সভাপতি দেশের সকল সমস্যার সমাধান করবেন
২- বাংলাদেশের সরাইল কুকুর এর চাহিদা পুরা বিশ্বে..আমেরিকাতে এই প্রজাতির একটা কুকুরের দাম ২-৩ হাজার ডলারের কম হবে না..বৃটিশ আমলে লোকাল জমিদারদের আরবীয়/আফগান কুকুর এর সাথে বৃটিশ সাহেব দের হাউন্ড কুকুরের এর শংকারয়নের মাঝে এর প্রজাতির উৎপত্তি। কিন্তু ইনব্রিডিং (ফার্স্ট কাজিন বিয়ে করে অসুস্হ বাচ্চার জন্ম), রক্ষনাবেক্ষন এর অভাবে এই প্রজাতির কুকুর প্রায় বিলুপ্ত...আমেরিকার বেশীর ভাগ লোকই সরাইল হাউন্ড কে চিনে আর এই নামেই (সরাইল) ডাকে। বানিজ্যিক ভাবে এর ব্রিডিং কার্যক্রম চালনা করা উচিত
৩- পত্রিকার শিরোনামে আজকাল কেউ কোথায় আটক হলে বলে যে 'ধরা খেয়েছেন'
যেমন প্রথম আলো বলে: ঘুষ খেতে গিয়ে পুলিশ ধরা খেয়েছেন...
'ধরা খেয়েছেন' কোনভাবেই একটা পত্রিকার শিরোনাম হতে পারে না
৪- একজন নামী ব্লগার তার পোস্টে গল্প লিখার ছলে 'নায়ক' এর মনের কথা তুলে ধরেছিলেন "স্ত্রীর সাথে ঝগড়ার সময় শাহেদ না হয়ে অন্য কেউ হলে রাত দুটার সময় স্ত্রী এর গালে প্রচন্ড চড় মেরে রাস্তায় এক কাপড়ে বের করে দিত"
আহ কি পুরুষ শক্তি..
৫- সম্পুর্ন নিজের রেসিপিতে আজ বানিয়ে খেলাম Eggmosa (Egg+samosa)..। ব্লগার রা খেয়ে দেখতে পারেন টমাটো সস দিয়ে খেতে খুবই মজা..নাম টা নিজেই দিয়েছি..সিদ্ধ্ব ডিমের কুসুম ফেলে দিয়ে...সমুচার ভিতরের কিমা দিয়ে দিলাম। ছবিতে দেখুন

৬- ব্লগে অনেক ই ধর্ম নিয়ে পোস্ট দেন। আমি জানি উনারা সরল মনেই ধর্মের প্রচার চান..। ব্লগে এই ধরনের পোস্ট এলে খোলার আগেই সব সময় দেখি একটা মন্তব্য অলরেডি হয়ে গেছে..পড়ার জন্য ক্লিক না করেই বুঝতে পারি কে কমেন্ট করেছে
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



