somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Forensic genealogy ক্রিমিনাল ধরার নুতন উপায়

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাশেম সাহেব আমেরিকাতে থাকেন অনেক দিন। মাঝে মাঝে উনার বাড়ীতে উনার কিছু বড় লোক আত্মীয় স্বজন বেড়াতে আসে। তেমনি ২০০১ সনে উনার এক দুর সম্পর্কের আত্মীয় রতন সাহেব বেড়াতে আসেন। হাশেম সাহেবের দাদা আর রতন সাহেবের দাদা হলেন আপন ভাই-ভাই। তবে রতন সাহেব সবার অজান্তে বড় একটা ক্রাইম করে চুপিসারে আমেরিকা বেড়িয়ে বাংলাদেশে ফেরত চলে যান। হাশেম সাহেবের বাড়ীর কাছে হাইকিং ট্রেইলে একজন নারী রেইপ হন কিন্তু সন্ধ্যার অন্ধকারে রেপিস্ট কে চিনতে পারেন নাই মহিলা। পুলিশ অনেক খুজেও কোন ক্রিমিনাল কে গ্রেপ্তার করতে পারে নাই। তবে রেইপ কিট থেকে সিমেন সংগ্রহ করে স্টোরেজে রেখে দেওয়া আছে যাতে ভবিষ্যতে উন্নত কোন টেকনজি আসলে তা দিয়ে রেপিস্ট কে সনাক্ত করা যায়।

২০১২-১৩ সনের থেকে আমেরিকাতে অনেক লোক ই নিজেদের ডিএনএ ancestry.com; 23andme.com নামক ওয়েবসাইটে জমা দেয় নিজেদের পূর্বপুরুষ কে জানার জন্য আর সাথে সাথে তার কোন জেনেটিক রোগ হওয়ার সম্ভবনা কত ইত্যাদি জানার জন্য। আবার নতুন একটা ওয়েব সাইট GEDMatch তৈরী হয় যেখানে যে কেউ তার ancestry.com; 23andme.com থেকে পাওয়া ডিএনএ জমা দিলেই তারা বলে দেয় আপনার কোন লস্ট আত্মীয় যাকে হয়ত আপনি চিনেন না, তাকে খুজে এনে দেয়, অনেকের ই হয়ত বিবাহ বহির্ভুত সন্তান থাকে কিন্তু লুকিয়ে রাখে, কিন্তু ডিএনএ ম্যাচ করে আপনার কোন step brother/sister আছে কিনা তাও বের করে তারা বলে দেয়। আজ পর্যন্ত্য প্রায় ১২-১৩ লাখ লোকজন তাদের ডিএনএ GEDMatch আপলোড করেছে। আর মাত্র ৩০ লাখ হলেই, ১০০% আমেরিকান দের আত্মীয় স্বজন কে ডিটেক্ট করা যাবে ডিএনএ ম্যাচ থেকে। এখানে দেখতে পারেন Genealogy databases could reveal the identity of most Americans

তো হাশেম সাহেব ও একবার উনার ডিএনএ GEDMatch এ আপলোড করেছিলেন একটা কিউরিসিটি থেকেই, আর তাতেই পুলিশ পৌছে যায় হাশেম সাহেবের কাছে যেহেতু ২০০১ সনের রেপিস্ট এর সিমেনে যে ডিএনএ পাওয়া গিয়েছিল, সেটার সাথে হাশেম সাহেবের ৩.৩% ম্যাচ হয় (মিল অনুযায়ী রেপিস্ট হল উনার সেকেন্ড কাজিন)। পুলিশ উপরের ছবির ন্যায় হাশেম সাহেবের বংশের genealogy ম্যাপ করে দেখে যে রতন সাহেব ২০০১ সনে ক্রাইম সিনের আছে পাশে ছিলেন। তারপর বাংলাদেশে গিয়ে রতন সাহেবের অজান্তে উনার সিগারেট এর বাট থেকে ডিএনএ নিয়ে দেখা গেল যে ১০০% ম্যাচ রেপিস্ট এর ডিএনএ এর সাথে। ২০০১ সনের ক্রাইম ২০২০ সনে এসে সলভড হল।

(উপর এর ঘটনা কাল্পনিক)

Higher studies এ এখন Forensic genealogy সাবজেক্ট হিসাবে খুবই লেটেস্ট এবং হাই ডিমান্ড। এমন সময় আসবে যে সকল দেশে বাচ্চা জন্ম গ্রহন করার সাথে সাথেই ডিএনএ কে ন্যাশনাল ডাটা বেইসে রাখা হবে। এই ডিএনএ এর নানাবিধ ব্যবহার হবে (শুধু মাত্র ক্রিমিনাল/ রেইপ কেইস সলভ না) - সেটা বলতে গেলে আরেক টা পোস্ট দিতে হবে। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে মনে হয় Forensic genealogy পড়ানো হয় না। পড়ানো উচিত (ক্রিমোনলজি, বায়োলজি, আইন বিভাগ এ)। আপনি ইচ্ছে করলে অনলাইনে Forensic genealogy certification course করতে পারেন। যারা বিদেশে পড়তে আসতে চায় আর যদি এই বিষয়ে আগ্রহ দেখায়, ফেভারএবল রেসপেন্স পেতে পারেন। আপনি আপনার সন্তানদের এই বিষয়ে আগ্রহী করে তুলতে পারেন। এই বিষয় টা এখন খুব কম লোকই জানে কিন্তু এই টপিক এর ব্যবহার/এপ্লিক্যাশন অনেক
সাগর-রুনির ক্রাইম সিন থেকে কিলার এর ডিএনএ কিন্তু পাওয়া গিয়েছে... কিলার এর ডিএনএ দিয়ে ভবিষ্যতে হয়ত বাংলাদেশীরা কিলার এর আত্মীয়-স্বজন কে খুজে পাওয়া যাবে।

পাদটীকা: বাংলাদেশে দেখলাম জমজ ভাই জমজ বোন কে বিয়ে করেছে!!!! এখন এই দুই ফ্যামিলির ছেলে মেয়ে রা তো কাজিন না হয়ে বায়োলজিক্যালি আপন ভাই/বোন হবে। আর যদি কাজিন-কাজিন প্রেম হয়ে যায়......
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৯
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×