somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপারেশন টিউমার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে প্রথমবারের মত ওটি তে ঢুকলাম (অনেক ছোটবেলায় আরো একবার ঢুকসিলাম (কারন বলা যাবেনা হিহিহি)) !

যদিও ছোট একটা টিউমারের মাইনর সার্জারী, কিন্তু ডাক্তার যেহেতু আমাদের ছোটবেলার বন্ধু বিখ্যাত খোকা (যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ার হইব, কিন্তু কপালের ফেরে হইসে ডাক্তার), তাই বিরাট দুশ্চিন্তায় ছিলাম; কোমরের টিউমারের জায়গায় বন্ধু নাকি আমার কিডনি, হার্ট অথবা ফুসফুস খুইল্যা রাইখ্যা দেয় ! তার উপর যখন কাগজে লিখতে কইল - আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তখন আমি আমার হাটুর বাটি কাপার আওয়াজ পাইতাসি!

টেবিলে শোয়ার পর শুনলাম, নার্স বলতাসে, চিন্তার কোন কারন নাই, খুবই সহজ সার্জারি ! আমি ভাবলাম , আমারে না, নির্ঘাত ডাক্তাররে সাহস দিতাসে!

তারপর ডাক্তার খো্কা হাজির হইল মুখে মাস্ক লাগাইয়া! আমি মনে মনে কইলাম, শালা যতই মাস্ক লাগাইয়া পরিচয় গুপন করার চেষ্টা কর, তোমার চৌদ্দগূষ্ঠীর ঠিকানা শুদ্ধা আমি চিনি! অপারেশনের পরে আমার হার্ট কিম্বা কিডনি যদি গইণা দুই একটা কম পাই, তাইলে তোরে কইলাম আমি খাইসি! ইউ আর ইটেন !

আধাঘন্টা ধইরা ডাক্তার খোকা আমারে দেখাইয়া দেখাইয়া ছুরি কাচি দিয়া কি জানি গুটিবাজি করল, তারপর আতকা কইল, তোর কাম শেষ! তুই ভাগ ! আমি কইলাম, কি করলি, কিসুই তো টের পাইলাম না! বন্ধু একটা বাতেনী হাসি দিয়া কইল, হু হু আই হ্যাভ ম্যাজিক হ্যান্ডস !

আমি ওরে না শুনাইয়া মনে মনে কইলাম (পাছে শালার ভাব বাইড়া যায়), ইয়েস দোস্ত, ইনডিড ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ডস, ইউ আর এ গ্রেইট ডক্টর! আই উড বেট মাই লাইফ বিনিথ ইয়োর ছুরি কাচি উইদাউট এনি ডাউট!

টিউমার টা বিদায় হওয়াতে বেশ হালকা হালকা হইয়া বাসায় ফিরা আসলাম। আস্তে আস্তে লোকাল এনেস্থেশিয়ার প্রভাব টা কইমা আসতাসে আর চিনচিনে ব্যাথা টা বাড়তাসে! আমি হাসিমুখে খিচ খাইয়া রইসি।

এক্টু পর বুঝলাম আর খিচ খাওয়া যাইবো না, এইবার চিক্কুর পারতে হইব! মনে হইতাসে কেউ কোমরে গরম শিক দিয়া ছ্যাকা দিতাসে ! এতদিন জানতাম হৃদয়ে লাগা ছ্যাকার কষ্টই বড় কষ্ট ! আজ জানলাম, ভুল গো সবই ভুল !

ওরে মারে, বাবারে...
ওরে খোক্স, তোর ম্যাজিক হ্যান্ডের গুষ্টি কিলাই..

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×