somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Don't F**k with Cats: Hunting an Internet Killer : স্টোরি অফ এ ওয়ানাবি সাইকোপ্যাথ !!

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Don't F**k with Cats: Hunting an Internet Killer
নেটফ্লিক্স মিনি সিরিজ ২০১৯


ইন্টারনেটে কত অদ্ভুত আজেবাজে ভিডিওই তো আপ্লোড হয় !! এরমধ্যে কিছু কিছু ভয়ংকর ভিডিও ভাইরাল হয়ে যায়, যা দেখে সাধারন মানুষের পিলে চমকে উঠে !!

এমন করেই ২০১০ সালে কিছু গা শিউরে উঠা ভিডিও নেটে ভাইরাল হয়৷ ১ম ভিডিওতে দেখা যায়, একটি পরিচয় লুকানো তরুণ দুটি বিড়াল ছানা নিয়ে খেলছে৷ খেলাচ্ছলেই সে ধীরে ধীরে ছানা দুটিকে একটি পলিথিনে ঢুকিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নির্মম ভাবে মেরে ফেলে৷ ২য় ভিডিওতে সেই তরুণ আরেকটি বিড়াল ছানা খুন করে নিজের হাতে বাথটাবে ডুবিয়ে৷ ৩য় ভিডিওতে সেই সাইকো; একটি বিড়াল ছানাকে ছুড়ে দেয় বিশালাকার এক পাইথনের মুখে৷



স্বাভাবিকভাবেই ভিডিওগুলো নেট দুনিয়ায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করে৷ এই নির্মম ভিডিওগুলোর নেপথ্য কারিগর সেই সাইকো তরুণ এর পরিচয় উদ্ধার করে তাকে বিচারের মুখোমুখি করার দাবীতে মুখর হয় সমস্ত নেটিজেনরা৷

কিন্তু কয়েকজন মিডলক্লাস আতেল তথা ইন্টারনেট নার্ড শুধু বিচারের দাবী জানিয়েই ক্ষান্ত দেয় না, তারা তাদের নেট ব্রাউজিং আর অবজার্ভেশন স্কিল কাজে লাগিয়ে পিছনে লাগে সেই সাইকোপ্যাথের৷

পাকা গোয়েন্দাদের মতই সেই সাইকোর প্রতিটা ভিডিও ফ্রেম বাই ফ্রেম এনালাইসিস আর তার ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে তারা একসময় আবিষ্কার করে তার আসল পরিচয় !!

একজন কানাডিয়ান নার্সিসিস্টিক উঠতি মডেল !! লুকা ম্যাগনোট্টা!!



নিজের প্রতি নিজের অস্বাভাবিক ভালবাসা আর ভয়াবহ ফেম সিকিং এর এক মূর্তিমান উদাহরন এই সাইকোপ্যাথ তরুণ৷

লুকা'র প্রোফাইল এনালাইসিস করে তাজ্জব বনে যায় সেই নার্ডদের দলটি৷ আইন প্রয়োগকারী সংস্থায় যখন তারা এই ইনফো গুলো পাস করে, অনুমিতভাবেই তারা পাত্তা পায় না৷ মানুষ খুনের বিচার যেখানে দীর্ঘসূত্রিতায় পড়ে সেখানে বিড়ালছানা খুন নিয়ে কে মাথা ঘামায়?

নার্ডদের আশংকা - এই তরুন হচ্ছে একজন ওয়ার্ক ইন প্রগ্রেস "সিরিয়াল কিলার" !! বিড়াল ছানা খুন করে হাত মকশো করে যেকোন দিন সে মানুষ হত্যা করা শুরু করবে !! কিন্তু তাদের আবেদন অনুরোধ মাথা কুটে মরে..

লুকা একেবারেই ট্রেসলেস..বিড়াল ছানাগুলোও আর খুন হচ্ছে না...কেটে যাচ্ছে দিন...মানুষের স্মৃতি থেকেও ভয়ংকর ভিডিওগুলো মুছে যাচ্ছে...

প্রায় দুই বছর পর হঠাত একদিন নেটে আপ্লোড হোল নতুন একটি ভিডিও...
পরিচয় লুকানো এক তরুণ কুপিয়ে খুন করছে হাত পা বাধা একটি জলজ্যান্ত মানুষকে!!

সেদিনই কানাডার সরকার দলীয় এক এমপি আর ততকালীন বিরোধী দলীয় এমপি জাস্টিন ট্রুডোর নামে দূটো পার্সেল পৌছুলো...পলিথিনে সুন্দর করে মোড়ানো একটি করে কাটা পা..

দুদিন পর এক হোটেলের গার্বেজ থেকে উদ্ধার হোল হাত পা মাথা ছাড়া এক ধড় আর কাটা মাথা !! হতভাগ্য এক চাইনিজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট - জুন লি !!

কানাডা সহ পুরো বিশ্ব কেপে উঠলো এই নৃশংসতায়!

হোটেলের সিসিটিভিতে ধরা পড়ল এক তরুন এর ছবি! আয়নার সামনে দাড়িয়ে নিজের স্টাইলিশ চুল পরিপাটি করে নিচ্ছে৷ পরণে খুন হওয়া জুন লি'র টি শার্ট !!

লুকা ম্যাগনোট্টা...



তাকে ধরতে জারি হয় ইন্টারপোল রেড এলার্ট! কানাডা জুড়ে তার কোন খোজ পাওয়া যায় না৷ একদিন হুট করেই লুকা'র ট্রেস পাওয়া যায় ফ্রান্সে !! ট্যুরিস্ট সেজে ঘুরে বেড়াচ্ছে সে৷ ফ্রান্সের আন্ডার কাভার পুলিশ পিছু নেয় তার৷ কিন্তু এবারো তাদের ঘোল খাইয়ে গায়েব হয়ে যায় লুকা৷

জুন ৪, ২০১২৷ বার্লিন৷ জার্মানী৷
এক ইন্টারনেট ক্যাফের মালিক মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিল৷ তার চোখ কেড়ে নিয়েছিল সেই জুন লি'র হত্যাকান্ড এর ফলো আপ৷ সাথে নিষ্ঠুর খুনী লুকা ম্যাগনোট্টার ছবি৷

হঠাত করেই তার সামনে এসে দাড়ায় এক কাস্টমার৷ নেট ব্রাউজ করতে চায়৷ ভালো কথা, কিন্তু একে চেনা চেনা লাগে কেন? ক্যাফের মালিক মনে করতে পারে না!
নতুন কাস্টমার টি যখন কম্পিউটারের সামনে বসে ব্রাউজ করা শুরু করলো তখনোই ধা করে তার মনে পড়ে গেল কোথায় এই লোক কে দেখেছে সে !! আজকের পত্রিকার পাতায় !!

লুকা ম্যাগোনোট্টা !! তিন দেশের পুলিশকে ফাকি দিয়ে তার ক্যাফেতেই সে আজ বসে বসে ব্রাউজ করছে ইন্টারপোলের ওয়েবসাইটে আপ্লোড হওয়া নিজের প্রোফাইল !!

সাথে সাথে ফোন জার্মান পুলিশ ব্রিগেডকে৷ তারপর উদ্বিগ্ন অপেক্ষা !!
কিছুক্ষন পরেই সাইরেন বাজিয়ে ব্রিগেডের আগমন আর খুনীর হাতে হাতকড়া !!

কানাডার জুরী বোর্ড তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়৷ আজও সে জেলখানাতেই কারাদন্ড ভোগ করে যাচ্ছে৷

এভাবেই এই ওয়ানাবি সাইকোপ্যাথের দুর্দান্ত এক অধ্যায়ের সমাপ্তি৷

সত্যি ঘটনা নিয়ে ভেরী ওয়েল মেড এন্ড ডিস্টার্বিং একটা তিন এপিসোডের ডকুমেন্টারী !!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×