somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন....

২৬ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন খুব সকালে বাস্তবতার দিনগুলো স্বপ্ন করে ঘুম ভেঙে উঠব আব্বুর সেই চিরচেনা ডাকে। " কখন সকাল হয়েছে এখনো উঠলে না"! চোখ খুলেই দেখব বাবার সাদা হয়ে যাওয়া উস্‌কোখুস্‌কো চুলগুলো আবার কুচকুচে কাল হয়ে গেছে। আমার নাকি সুরে কান্না " আর একটু ঘুমাতে দাও"। আম্মুর পাতলা হয়ে যাওয়া চুল নয়, সেই ঘন ঢেউ খেলানো চুল দুলিয়ে এসে আমাকে কোলে করে টেনে তুলবে। আম্মুর সারা গায়ে কাচা শাড়ির গন্ধ। আব্বুর এখন দোকানে যেতে কষ্ট হয়, আম্মু একা সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত হয়ে পরে, বাজারের থলেতে আজকাল মাছ মাংসের চেয়ে সবজির পরিমানটা বেশি থাকে, একটা চাকরী হলেই সব ঠিক হয়ে যাবে, আব্বুর আর দোকানে যাওয়া লাগবে না, বাসার কাজের জন্য একটা লোক রাখব, বাজারের থলেটা আবার আমিষে ভরে যাবে, এসব সব চিন্তা ঝড়ের হাওয়ায় উড়ে যাবে। চিন্তা শুধু একটাই, সকালের নাস্তাটা খেয়েই আপুর সাথে হাড়ি পাতিল খেলা নিয়ে বসতে হবে, দাদার নতুন লাগানো গাছটার পাতা তরকারি হিসাবে দারুন হবে, কিভাবে যে সবার চোখ ফাঁকি দিয়ে গাছের পাতাটা ছেঁড়া যায়...।দুপুর হতেই আম্মু এসে গোসোল করিয়ে দেবে, গরম ভাত মেখে খাইয়ে দেবে, গায়ে হাত বুলিয়ে ঘুম পারিয়ে দেবে। বিকেল হতেই ঘুম থেকে উঠে উঠোনে দৌড় ঝাপ খেলা। সন্ধ্যায় আম্মুর কাছে অ আ পড়া। একটু পরেই আব্বুর দরজায় ধাক্কা, আমার বুকের ভেতর উত্তজনা, চকলেট্‌টা যে আনতে বলেছিলাম এনেছে তো?।আব্বু ঘরে ঢুকতেই দৌড়ে আব্বুর কোলে ঝাপিয়ে পড়ি, আব্বু দুই হাতে আমাকে লুফে নিয়ে ওপরে উঠিয়ে বুকের মধ্যে চেপে ধরে, আমার ঘর ফাটানো হাসির রোল, আব্বুর পকেটে খুজে পাওয়া একটা চকলেট, তাই আপুর সাথে অমৃতের মত ভাগ করে খাওয়া। তারপর আব্বুর হাতে রাতের খাবার, সাথে রূপকথার গল্পের ডোজ। এবার সারাদিন পর একটা ছোট্ট বিছানায় আমি, আপু, আব্বু, আম্মু ঘুমাবো, আব্বুর পিঠ চুলকে ঘুম পাড়িয়ে দেয়া.....।

সত্যি বলছি, ঘুম ভেঙে খুজে পাওয়া এমন একটা সকাল দেখার জন্য হাজার রাত অপেক্ষা করতে আমি প্রস্তুত ...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

×