somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেল অমর মহান ২১শে ফেব্রুয়ারী

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান ২১শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা দিবস। মহান শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বরসহ আরো অনেকে নিজের বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেছিলেন। যা ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। যাদের জন্য আজকে পুরো পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারী "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯৫২ সালের এই দিনে যারা আমাদের মায়ের মুখের ভাষাকে কেড়ে নিয়ে রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল তাদের বিরূদ্ধে আমাদেরই বাংলার মায়ের সন্তান সালাম, রফিক, বরকত, জব্বরসহ আরো অনেকে শত্রু বাহিনীর দাবীকে উপেক্ষা করে নেমে পড়েছিল রাজপথে। মিছিলের ধ্বনিতে কেঁপে উঠেছিল পুরো রাজপথ। শুধু একটাই ধ্বনি- `রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।' আর তখনি তাদের আন্দোলনের উপর ঝাপিয়ে পড়লো শক্রবাহিনীরা। এলোপাথারি গুলি চালাতে লাগলো। শক্রপক্ষের বুলেটের আঘাতে রাজপথেই লুটিয়ে পড়লো আমাদেরই বাংলা মায়ের সন্তানরা। শহীদের মর্যাদা লাভ করলো রফিক, জব্বার, সালাম, বরকতসহ আরো অনেকে। আর আমাদেরকে দিয়ে গেল মায়ের ভাষা। রেখে গেল বাঙালী জাতির সম্মান। আর আজকে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলার মাটিতে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি। তাদের এই তাজা রক্তকে আজও কেউ ভুলেনি। কেউ ভুলবেও না। সাবাস! ভাইয়েরা সাবাস। ভুলতে পারবো না। তোমাদেরকে আমরা কিছুতেই ভুলতে পারব না। যে ভাইয়েরা আমাদের জন্য এত বড় অবদান রেখে গেছেন তাদের এই অবদানকে আমরা বৃথা হতে দিতে পারি না। যে ভাইয়েরা আমাদের জন্য আমাদের মাতৃভাষাকে ঐ শত্রু বাহিনীর কাছ থেকে কেড়ে নিয়ে মা ও সন্তানদের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে দিয়েছেন সে ভাষাকে আমরা কিভাবে ভুলতে পারি? যে ভাইয়েরা আমাদের জন্য বাংলার মাটিতে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের কিভাবে ভুলতে পারি? তাই আসুন আমরা সবাই একসাথে আবারও বলে উঠি-

"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি.....................।"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×