somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কালা পাহাড় ২০০০
আমি স্বপ্ন দেখি এক যুবকের, যে নরকের কীটদের বিশাল বাহিনীর সামনে যুদ্ধের ময়দানে হাজির হবে। যুদ্ধে জিতে বিজয়ী হবার জন্য নয়, শুধু ন্যায়ের পক্ষে দাড়াবার জন্যেই যুদ্ধে যাবে সেই যুবক। মহাভারতের সেই চরিত্র "সংশপ্তক" এর মত, যে পরাজয় নিশ্চিত জেনেও যুদ্ধের ময়দানে হা

বুক রিভিউ: এম্পেয়ার অব দ্যা মোঘলঃ রাইডারস ফ্রম দ্য নর্থ (১ম খন্ড)

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এম্পেয়ার অব দ্যা মোঘলঃ রাইডারস ফ্রম দ্য নর্থ (১ম খন্ড) কে কে পড়েছেন? বইটা একটা খুবই উঁচুমানের ঐতিহাসিক উপন্যাস। বইটা নিয়ে পন্ডিতদের সাথে আলোচনা করার লোভ হচ্ছে। এই কিছুদিনের মাঝে পড়লাম বলে এখন আলোচনার জোস বেশি। আসুন এই নিয়ে একটা আড্ডা হয়ে যাক।
বইটা পড়তে গিয়ে আমি প্রথম যে জিনিষটা খেয়াল করলাম, বাবর নিজের রোজনামচা লেখাতেই তার জীবনী ইতিহাসে রয়ে গেছে এত চমৎকার ভাবে। অবশ্য, প্রথম মোঘল শাষক হিসেবে এমনিতেও হয়ত তার প্রতি ঐতিহাসিকদের আগ্রহ থাকত। কিন্তু, ইতিহাসে ঠাই পাবার জন্য বাবরের নিজের চেষ্টার বলেই সে ইতিহাসে এত সম্মানীত স্থানে ঠাই পেয়েছিল। নয়ত তার প্রাক্তন যাযাবর জীবনের ছিটেফোঁটা হয়ত আমরা জানতে পারতাম, যেটা হত এক বিরাট লস। তার আগের জীবন এর বর্ণনার মাঝে লুকিয়ে আছে তার জীবনের প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা থেকে আমাদের বঞ্চিত না করার জন্য পাঠক হিসেবে আমি বাবরের প্রতি কৃতজ্ঞ।
দ্বিতীয়ত, ঐতিহাসিক উপন্যাস হবার কারণে এই বই থেকে আমরা জানতে পারি কিভাবে একটা সাম্রাজ্য গড়ে ওঠে। একটা ডাকাত দলের প্রধান এর সাথে একজন সম্রাটের পার্থক্য কোথায়, যদিও দুজনেই সেনাদল সমবেত করেন লুটের মালের লোভ দেখিয়ে। তৈমুর ছিলেন বাবরের অনুকরণীয় আদর্শ। কিন্তু, তৈমুর মাত্র ৩ দিন দিল্লী দখলে রেখে লুটতরাজ শেষে ফিরে যান। বাবর ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আসলে তৈমুর অমর হয়ে ছিলেন সমরকন্দের সুন্দর স্থাপনা দিয়ে। বাবর ৩ বার সমরকন্দ জয় করেও দখলে রাখতে ব্যর্থ হলে তার প্রয়োজন পড়ে নতুন এক শহর, নতুন এক কীর্তি, যা তাকে ইতিহাসে কীর্তিমানদের সাথে স্থান দেবে। মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা না হলে অখ্যাত ফারগানার শাসকের কথা কে মনে রাখত? যদিও ভাগ্যের কারণে তাকে স্বদেশ থেকে বিতাড়িত হতে হয় এবং নিঃসন্তান চাচার উত্তরাধিকারী হিসেবে কাবুলের শাসন গ্রহণ করার সুযোগ পান, কিন্তু ইতিহাসে স্থান পেতে হলে তখনকার অটোমান সাম্রাজ্য আর পারস্যের শাহ এর সাম্রাজ্যের মত একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বাবরের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়।
তৃতীয়ত, বাবরের কাছে সবচেয়ে মূল্যবান কি তবে ছিল এই মোঘল সাম্রাজ্য বা ইতিহাসে কীর্তিমান হিসেবে স্থান পাওয়া? জ্বীনা, এগুলোতো নয়ই, এমনকি কোহ-ই-নূর পর্যন্ত নয়। তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল নিজের জীবন। এই সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত জিনিষটাই দান করেছিলেন তিনি হুমায়ুন এর আরোগ্য চেয়ে আল্লাহর কাছে। যখন হুমায়ুনকে সুস্থ হয়ে ঘোড়া ছোটাতে দেখেন, তখন বাবর অসুস্থ হয়ে পড়েন। এর থেকে চমৎকার সমাপ্তি যেন আর হতে পারে না এই ইতিহাসের নায়কের জন্য।
সবশেষে, এক নিঃশ্বাসে শেষ করার মত চমৎকার একটা উপন্যাস। বহুদিন পর এরকম ভাল একটা উপন্যাস বাংলায় পড়লাম। ছোটখাট প্রিন্টিং মিসটেক ছাড়া অনুবাদ ভালই হয়েছে। এর পরের খন্ড গুলো পড়া শুরু করেছি। শেষ হলে সেগুলো নিয়েও আলোচনা করার মত ভাল উপন্যাস হবে বলে আশা করি।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×