somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কালা পাহাড় ২০০০
আমি স্বপ্ন দেখি এক যুবকের, যে নরকের কীটদের বিশাল বাহিনীর সামনে যুদ্ধের ময়দানে হাজির হবে। যুদ্ধে জিতে বিজয়ী হবার জন্য নয়, শুধু ন্যায়ের পক্ষে দাড়াবার জন্যেই যুদ্ধে যাবে সেই যুবক। মহাভারতের সেই চরিত্র "সংশপ্তক" এর মত, যে পরাজয় নিশ্চিত জেনেও যুদ্ধের ময়দানে হা

বুকরিভিউঃ শাহবাগ থেকে হেফাজতঃ রাজসাক্ষীর জবানবন্দি। লেখকঃ জিয়া হাসান

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশে যদি এরকম কোন বিষয়ের উপর কেউ কোন বই লিখত, তবে তাকে সে বিষয়ের উপর বিজ্ঞ মনে করে বিভিন্ন টকশো ধরণের অনুষ্ঠানে তার কাছে মতামত চাওয়া হত। এখানে, আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে, আমাদের প্রচলিত মিডিয়াতে কোন লেখা ছাপাতে হলে মামা-চাচা বা ইয়ার দোস্তের পরিচিতি লাগে। তাই, বিকল্প মিডিয়া ফেসবুক ব্লগে জিয়া হাসানকে প্রথমে লেখালেখি করে পরে তার এইসব লেখার মূলত সংকলনকে বই হিসেবে ছাপানো হয়েছে। এবং এখনো তাকে এই বিষয়ে কোন বিজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়না। বরং, আমাদের মূলধারার প্রধান দুই ধারার কোনটির দৃষ্টিভঙ্গিতে লেখা হয়নি বলে কেউ এর পক্ষে বা বিপক্ষে বলার কোন আগ্রহ পায় না।
ইতিহাস নিয়ে লেখার ক্ষেত্রে এই ব্যাপারটা আজকাল আমাদের সমাজে খুব চোখে পড়ে। প্রধান দুই ধারার পক্ষে বা বিপক্ষে বললে সেটার পক্ষে বলার আগ্রহী লোকের অভাব হয়না। আবার এতে করে অন্য পক্ষ বিশেষ সুবিধা পেতে পারে আশংকায় বিরোধী পক্ষেরও কথা বলার লোকের কোন অভাব হয়না। কিন্তু, নিরপেক্ষ ভাবে সত্যি ইতিহাস লেখার চেষ্টায় যেন আমাদের আলোচনার উপাদান কম থাকে। এটা যেমন সত্য হুমায়ুন আজাদের “আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম” এর ক্ষেত্রে, তেমনি সত্য এই বইয়ের ক্ষেত্রেও।
এই বইয়ের নিরপেক্ষতার ব্যাপারটা হয়ত মূলধারার দুই ধারার কারো বিপক্ষে গেলে সে তাতে দ্বিমত করতে পারে। কিন্তু, আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে, লেখক যেন জোর করে আরো বেশি নিরপেক্ষ থাকতে চাইছেন। হয়ত, এখনকার বাস্তবতায় “ছাগু” ট্যাগ খাবার ভয়ে বা “নাস্তিক ব্লগার” হিসেবে হুমকির আশংকায় লেখকের স্বাভাবিক স্বাধীনতা বা চিন্তার স্রোতে ছেদ পড়েছে। তবু, উনি তার কিছু অপ্রকাশিত লেখা সাহস করে বইটির মাধ্যমে প্রকাশ করেছেন বলে সাধুবাদ জানাই।
এই বইটিতে শাহবাগের বিভিন্ন ক্রিয়া-প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে উঠে এসেছে অনেকের কথা, এমনকি আমাদের মত সাধারণ ব্লগারদের কথাও। কখন কিভাবে ছাগু ট্যাগের সূচনা, মিডিয়া কাভারেজ কতটুকু কাকে দেয়া হয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে নির্ভয়ে তথ্য-প্রমাণাদি সহ লেখা ভাল লেগেছে। আমাদের সাধারণের মাঝের কাউকে আমরা ইন্টেলেকচুয়াল হিসেবে জীবিত অবস্থায় স্বীকার না করলেও বইয়ের শেষ অংশে তাঁর বাক-স্বাধীনতা নিয়ে লেখাটি তাঁকে তুলে দিয়েছে অন্য উচ্চতায়। আশা করি পাঠকরা বইটি কিনে জিয়া হাসানের সাথে সাথে অন্য ইন্টেলেকচুয়ালদেরকেও বই লেখায় উৎসাহিত করবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×