আবু বকর সিদ্দীক সাহেবের অপহরণে আমাদের এলিট গোষ্ঠী প্রতিবাদ করেছে, মেইনস্ট্রীম মিডিয়ায় লীড নিউজ হয়েছে, ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে, অবশেষে কাংক্ষিত মুক্তি মিলেছে। উনি আর সব নিখোঁজ সাধারণ মানুষের মত শুধু পরিসংখ্যানের খাতায় একটা সংখ্যা হিসেবে থেকে গেলে এত সহজে হয়ত মুক্তি মিলত না। এই ঘটনায় অপহরণকারীরা কেউ ধরা পড়েনি। কিছু জানাও যায়নি। ভাগ্য ভাল, উনি সুখরঞ্জন বালীর মত ভারতের কারাগারে উদয় হননি। ভারতের আলো পত্রিকার ভাষায় বলতে হয়, "কারিকুরি" করে কেউ তাকে ভারতে নিয়ে যায়নি। আমাদের ইমিগ্রেশনের হাতে ধরা পড়ার পরেও একজন মানুষকে দেশের আইন-কানুন উপেক্ষা করে র যেভাবে মুখ ঢেকে নিয়ে গেল, এভাবে আমাদের মত সাধারণ মানুষদের কেউ ক্ষমতাশীল কারো স্বার্থের কারণে ভ্যানিশ হয়ে গেলে এই রাষ্ট্র কি তা ঠেকাবে? একবার শুনেছিলাম, এক মাতাল বলেছিল, সীমান্তে হত্যাকান্ড নাকি স্বাভাবিক ব্যাপার না কি যেন। মাতালের কথা কে মনে রাখে! তিস্তা নদী নিয়ে দায়িত্বে থাকা একজন বারবার আমাদের আশ্বস্ত করেছিলেন, তিস্তা নদীতে আমরা পানির ন্যায্য ভাগ পাব, বারবার বলেছিলেন। বেশি কথা লিখব না, তাহলে আপনারা আবার অভিযোগ করবেন বড় লেখা বলে পড়তে পারেন না। শুধু আশা করব, তিস্তা নদী, র আর বিএসএফ কর্তৃক আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবার জন্য আমাদের এলিট গোষ্ঠী যেন নড়েচড়ে বসে, মেইনস্ট্রীম মিডিয়ায় যেন লীড নিউজ হয়, ফেসবুকে প্রতিবাদের ঝড় যেন উঠে। তাহলেই সম্ভব সামনে আগানো। নয়ত পিছন দিকে উল্টো দৌড় একসময় আমাদের খাদে ফেলে দিবে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।