ঘুম থেকে জেগেই প্রথম কাজ- কম্বলটা আর একটু ভালো করে শরীরে জড়ানো। লাইট জ্বালি মুখস্থ দিকে হাত বাড়িয়ে দক্ষ ড্রাইভারের মত ব্যাক ভিউ মিররে একপলক আলতো করে চোখ বুলানোর স্টাইলে। ঘরের ভেতর এসি আর ফ্যানের যৌথ প্রয়াসে তৈরী হওয়া শীতকালটা- আসল শীতের থেকে অনেক বেশি মন খারাপ করা। উঠিনা তখনো। ভেসে যাক দুনিয়া। ভেসে যাক কাজকর্ম। উঠেই বা কি? কি করবো উঠে? কি উদ্ধার করবো? মোবাইলে এল্যার্মটা কখন বেজে বেজে থেমে যায় আর মনে করতে পারি না। হঠাৎ যখন জেগে উঠি ততক্ষনে অপরাধ করার মত দেরী হয়ে যায়। বকা খাওয়ার ভয়, তা থেকে কেমনে বাঁচা যাবে ইত্যাদি বিরক্তিকর চিন্তা করতে করতে মনে পড়ে গত রাতের কথা। যথারীতি একরাশ বিষাদ এসে ভর করে বাকি সারাটা দিনের জন্যে। কোনমতে টেনেহিচড়ে শরীরটা বিছানা থেকে উঠানো শেষ হতে না হতেই চোখ ও হাত চলে যায় সিগারেটের প্যাকেটটার দিকে। ভোঁ ভোঁ আওয়াজ শোনা যায় মাথার ভিতর। দিনের প্রথম চিন্তা-“ কেন মারা যাই না এখনো?” বোন লেস এই ভাবনাটা ইদানীং খুব বেশি হচ্ছে। ভাবতে ভাবতে রাজ্যের আলসেমি নিয়ে এগোই বাথরুমের দিকে। টয়লেট করতে করতে মনে হয় -এরপর আবার দাঁত ব্রাশ!? শেভ? হঠাৎ ভাবনা আর আমি থেকে বের হয়ে তৃতীয় আরেকজন সেজে নিজেই কিছুটা হাসি। কপালে ভাঁজ ফেলে যেন খুঁজতে চেষ্টা করি- জীবনের প্রতি এতোটাই বির্তৃষ্ণা কেন এসে গেল? কখন নিমাই? কোন সে পাপ করে দুনিয়েতে এলে? আর এলেই যদি- চলে যাবার জন্যে কেন এত মরিয়ে হলে?
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।