somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তি কি পাচ্ছেন জাতীয় নেতাদের বিদেহী আত্মা?

১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের প্রধান দুই দলের দুজন মহান নেতার মৃত্যুবার্ষিকী প্রতিবছর পালিত হয় খুব ঘটা করে। বিশেষ করে যার দল যখন ক্ষমতায় থাকে, তখন মৃত্যুবার্ষিকী পালনের ঘটা, পোস্টারের রঙ আর আয়োজনের ধরন দেখে বোঝাই যায়, কোন দল ক্ষমতায় আছে। কার কি অবদান, কে বড়-আর কে ছোট, এ প্রশ্ন নিয়ে আলোচনার কোন আগ্রহই আমার নেই। আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাদেরকে পরষ্পরের সাথে তুলনা করাটা নিতান্তই নিবুর্দ্ধিতা। বড় এ দুনেতার অনুসারীদের মাঝে দা-কুমড়ো সম্পর্ক হলেও উভয়ের জীবনেরর শেষ সময়ে বেশ কয়েকটি মিল পাওয়া যায়। দুজনের কারও মৃত্যু স্বাভাবিক ভাবে হয়নি, সেময়ে দুজনেই ছিলেন সর্বোচ্চ ক্ষমতায় আর তাদের হত্যাকারীরা ছিল এদেশেরই নাগরিক। তাদের মর্মান্তিক মৃত্যুর পরও নিজেদের প্রতিষ্ঠিত দল আজ শাখা প্রশাখা বিস্তার করে পরিণত হয়েছে বিশাল মহীরুহে। বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করছে। এটাই তাদের জীবনের সবচাইতে বড় সার্থকতা।
মৃত্যুর পরে একজন মৃত ব্যক্তির সওয়াব বা পূন্য ছাড়া আর কিছুর চাহিদা থাকেনা। আর সেটি পাঠানোর দায়িত্ব তার রেখে যাওয়া উত্তরসূরীদের। বিভিন্নভাবে তারা চেষ্টা করে তাদের প্রিয় ব্যক্তিটির বিদেহী আত্মার উদ্দেশ্যে পূন্য প্রেরণের। কিন্তু মাঝে মাঝে আক্ষেপ করি, হতাশায় পড়ে যাই, যখন দেখি তাদের আত্মার শান্তি কামনায় উত্তরসূরীদের কর্মকান্ড দেখে , ভাবি সত্যিই কি তারা শান্তিতে আছেন?
আগের টার্মে দেখেছি তৎকালীন ক্ষমতাসীন দলের নেতার মৃত্যুবার্ষিকী পালন আর আজ পনেরই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যা পাঠকমহল সম্যক অবগত।

প্রতিবছরই মৃত্যুবার্ষিকী পালনে কিছু কমন কালচার দাড়িয়েছে। রাস্তার মোড়ে মোড়ে শামিয়ানা টাঙ্গিয়ে, প্যান্ডেল বিছিয়ে কাঙ্গালী ভোজ। গরীবদের মাঝে খাবার বিতরণ করে সওয়াবের আশায়। অথচ একটু যদি পেছনে তাকাই, তাহলে দেখব দৃশ্যটি অন্যরকম। যে মহল্লায় কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে, সেখানে এমন কোন দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠাণ নেই। যেখানে কাঙ্গালী ভোজের নামে উপর্যুপরি চাঁদা নেওয়া হয়নি। প্রতিবার একই অভিজ্ঞতার শিকার হতে হয় সাধারন মানুষকে, ক্ষমতায় যেই-ই থাকুক। আমার কথা বিশ্বাসের প্রয়োজন নেই, চাইলে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। নেতাকে ভালোবেসে কেউ নিজে থেকে দেবে, তা নিয়ে আমার কোন বক্তব্য নেই। কিন্তু আমাদের বাসায় এস ভালোবাসা দাবীদাররা যখন একশত টাকা দেবার পর ছুড়ে ফেলে যখন কর্কশ কন্ঠে পাঁচশত টাকা চেয়ে বসে, তখন ভাবি মানুষকে কষ্ট দিলে মৃত ব্যক্তির আত্মা কিভাবে শান্তি পাবে? চার পাঁচদিন আগে আমার হাসপাতালের স্বল্প বেতনের নার্স আর ওয়ার্ডবয়গুলো যেভাবে কবরে শায়িত ব্যক্তিটির বিরুদ্ধে এমনভাবে বলছিল, খারাপই লাগলো। অথচ তার কোন দোষ নেই। কিন্তু উত্তরসূরীরা সেটি বোঝেনি যে এই স্বল্প আয়ের মানুষগুলো স্বেচ্ছায় পঞ্চাশ টাকা দিতে চেয়েছিল, তারা যদি সেটাই গ্রহণ করতো, তাহলে তো ওই মানুষ গুলোই সানন্দে প্রানখুলে দোয়া কামনা করত আর হাসতে হাসতে যেত দোয়ার অনুষ্ঠানে। আমি জানিনা কোথাও ভুল হয়ে যাচ্ছে কিনা?
কাল রাত বারটার পর থেকে বাসার দুপাশে দুটো মাইক লাগিয়ে সারাটি রাত চলেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর সাবিনা ইয়াসমিনের গান আর সেই-ই বিখ্যাত ভাষণ। কিন্তু নিদ্রাহীন থেকে কোন গাণটি মনোযোগ দিয়ে শুনেছি এখন ঠিক মনে করতে পারছিনা? জানিনা পাশের রুমে আমার সদ্য হৃদরোগ আক্রান্ত পিতার ঘুম হয়েছে কিনা, যে একটু শব্দেই জেগে উঠে তুলকালাম ঘটিয়ে দেয়। জানিনা রাত বারটায় ঘুমিয়ে খুব ভোরে যে জননী সন্তানের খাবার তৈরী করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন, তিনি ঘুমিয়েছেন কিনা? আমি জানিনা কতগুলো মানুষকে নির্ঘুম রেখে তারা নিজের নেতার আত্মাকে শান্তি দিতে চেয়েছে?
রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল গেট আর রং বেরঙের ব্যানার দেখে চিন্তা করি এসবের খরচ কি ঐ ব্যক্তি নিজেই করছে তো নাকি কারও দীর্ঘশ্বাস জড়িয়ে আছে তার পরতে পরতে? ব্যানারে ভাষাও যেন অতিশায়োক্তিতে ভরপুর।

তুমি জন্ম দিয়েছ এ স্বদেশ, যেমন আমায় দিয়েছে মা।

তুমি বিশ্বাস, তুমি নিশ্বাস, তুমি রক্তের প্রতিটি বিন্দুকণায়।

তুমি চিরঞ্জীব, তুমি অমর, তোমা ছাড়া আমার অস্তিত্ব কল্পনাহীন।

আবার লেখাটি বা নেতার নামের চাইতে স্পন্সরকারী ব্যক্তির নামটি আরও বড়। যেন নাম প্রচারই মূল উদ্দেশ্য, স্মরণ নয়। সত্যিই কি সব কথাগুলো তার মনের কথা? তাহলে যে লোকটি গতবার একজন নেতাকে নিয়ে স্তুতি ব্যানার লিখে মহল্লার দুটো লাইটপোষ্ট ঢেকে দিয়েছিল, পট পরিবর্তনে তারও এনালগ শ্লোগান বদলে ডিজিটাল হয়ে গেল অবলীলায়। এই প্রতারকের কুম্ভিরাশ্রু বিসর্জনে আর স্মরণ করায় প্রয়াত নেতার কিইবা আসে যায়? আত্মারা সব কিছুই বুঝতে পারে কিন্তু জীবিত মানুষগুলোই প্রতিনিয়ত প্রতারিত হয়, প্রতারণা করে যায়।
যখন দল সরকারে থাকেনা, তখন তো এত ব্যানারে ছড়াছড়ি থাকেনা। দুই পয়সার ব্যবসায়ী আর ঠিকাদাররা কোথায় থাকে সব? সব দরদ ভালোবাসা উথলে ওঠে হৃদয় জুড়ে, একী সিজনাল ভালোবাসা? ভালোবাসা সত্য হয়ে থাকলে পাঁচবছর তোমার টিকিটিও কেন দেখা যায়না? তোমার স্বার্থে ব্যাঘাত হবে বলে নাকি এখন সেই স্বার্থ হাসিলের মোক্ষম সুযোগ মনে করে তুমি দাও মারতে এসেছ আজ? হতে পারে এটিও ব্যবসার জন্য একটি বিনিয়োগ অথবা প্রচারণা ব্যয়? তাই নয় কি?
আজ যারা নেতা বলে জ্ঞান হারিয়ে ফেলেন, ব্যানারে ব্যানারে রাস্তা অলঙ্কৃত করেন, স্তুতি বাক্যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন, কই দেখিনা তো নিজের নেতার নামে একটি বৃদ্ধাশ্রম করতে কিংবা একটি একটি এতীমখানা করে দিতে? কিছু মেধাবীকে বৃত্তি দিতে কিংবা গ্রামের একটি স্কুল ঘর কিংবা একটি রাস্তা নিজ খরচে রিপেয়ার করে দিতে?
নাহ নতুন কোন বুদ্ধি দিতে চাইনা। এতে আবার নেতাকে ভালোবাসার নামে কিচু করতে গিয়ে নতুন কোন মানুষ আবার নতুন করে পর্দার আড়ালে বিপদাপন্ন হয় কিনা? কবরে শায়িত থাকা নিতান্ত অসহায় আত্মাটি আবার না নতুন করে ডুকরে কেঁদে ওঠেন,
"ওরে তোরা একটু থাম, তোদের হাত দিয়ে ভালো কিছুর প্রয়োজন নেই। মসজিদে বসে শুধু আমার জন্য নামাজ পড়ে দোয়া পড়, কোরানখানি কর, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। তোদের ভালো কাজে আমি সত্যিই শান্তিতে নেই।"
(লেখাটির কোন বাক্যে কেউ অজান্তে মনে কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×