ব্লগে ব্লগার শেখ রফিকের লেখা অনেক গুলো পোস্ট আছে, এবং কিছু ছিলোও। ছিল বলছি এই কারণে একজন ব্লগার হিসেবে তিনি তার মুক্তচিন্তার কথা বলতেই পারে। তাতে তো কারও মাথাব্যাথার হওয়ার কারণ দেখি না। মাথাব্যাথা হবে তো তারই যে অল্পশিক্ষিত, যার শিক্ষার পরিধি স্বল্প, যে ধর্মান্ধ। কিন্তু যারা এই ব্লগে লেখালেখি করেন, তারা তো কেউ অল্পশিক্ষিত বা ধর্মান্ধ না, এতোদিন ধরে তা-ই জানতাম। আমিও শেখ রফিকের মতোই বলতে চাই বর্তমান বাংলাদেশের ভার্সিটিগুলো থেকে কতগুলো শূকর আর কতগুলো দালাল বের হচ্ছে। যদি শূকর আর দালালই না বের হতো তাহলে দেশের এই অবস্থা হতো না। যদি উদাহরণ চান তাহলে বলি এই বিশ্ববিদ্যালয় থেকেই তো বের হয়েছে ইউনুস, তার স্কিম তো দেখেছেন। যে মহিলাকে দেখিয়ে তিনি ঋণ আনলেন একমাস পরে সেই মহিলাই ঋণের চাপে বাধ্য হয়ে আত্নহত্যা করেন। আরও যদি বলতে হয়, জাহাঙ্গীরনগরের এক ছাত্র যে রেপ করে সেঞ্চুরি উৎসব পালন করেছে তা কি ভুলে গেছেন? বাংলাদেশ দুনীর্তিতে যে এতো বার চ্যাম্পিয়ান হয়েছে তা কারা করেছে। মেহনতী মানুষেরা কি ক্ষমতায় ছিলেন যে, তারা দেশেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করবে। দেশের তেল-গ্যাস যখন বিক্রি হয়ে যাচ্ছে তখন ভর্সিটির একজন ছাত্র টিএসসির ভেতর তার সহপাঠী কোন এত মেয়ের কোলে মাথা রেখে প্রেমবাক্য বিনিময় করছে। বলতে পারেন ছাত্ররাইতো সব আন্দোলন করছে। হ্যা ছাত্র ইউনিয়নের ছেলেরা ভার্সিটির মুভমেন্টের কোন উদাহরন নয়। কারন স্বল্পতা কখনোই উদাহরন নয়।
সৃষ্টিতত্ত্ব নিয়ে অনেক কথাই আছে। আমরা কেউ মানি কেউ মানি না। কিন্তু তাই বলে জানার চেষ্টা করবো না, এটাই হলো শূকর বৃত্তি। শূকর যেমন কোনো শহরে গেলেও গু, মুতের বাইরে সৌন্দর্য দেখতে পায়না। তেমনি যাদের জ্ঞানের পরিধি কম , তারাই সৃষ্টিতত্ত্বকে ভয় পেয়ে এর থেকে দূরে থাকতে চায়।
আর কি বলবো এই ব্লগে আমি অনেকদিন যাবতই লিখছি। আগে লিখতাম অন্য নামে। কিন্তু কখনো এরকম দেখিনি। আগে গুলশানের অফিসে বসে কতো আডা মেরেছি। তখন একটাই প্রতিপাদ্য বিষয় ছিল, আর সেটা হলো-মুক্ত চিন্তা। এখন দেখছি তার উল্টো। তাই অনেক দুঃখ নিয়েই বলতে হচ্ছে। সাম্যহোয়ার কি বিক্রি হয়ে গেল কর্পোরেট কোম্পানির কাছে , নাকি এর চরিত্র পল্টে মওদুদী চরিত্রে রূপ নিয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



