somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্না

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান্না। কাঁদা

মানুষ বা পশু-পাখি কেন কাঁদে? এর উত্তরে নানা মত থাকলেও_সবাই নিশ্চিয়ই একটি
মতে আমার সাথে একমত পোষণ করবেন, তা হলো_ব্যাথা থেকে কান্নার উৎপত্তি।
ব্যাথা। ব্যাথার আবার নানা ধরন আছে। শারীরিক। মানসিক। আধ্যাত্মিক। ভোগ-লোভগত। চাওয়া-পাওয়া গত। আরো অনেক বিষয় হতে পারে_ ব্যাথার মূল কারণ।
যা-ই-হোক, এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না।

সেদিন এক ব্যাতিক্রমধর্মী কান্না কাঁদতে দেখেছিলাম_আমার স্থুল চেতনার দৃষ্টি দিয়ে। সে এক অদ্ভূত কান্না। অনুভব-উপলব্দি করতে করতে একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আরো একটু বেশী আবেগী হওয়া উচিত ছিল। হই নি। মেট্রোপলিটন মন আর কর্পোরেট চেতনায় গড়া পাষাণ মন কতটুকই-বা গলবে?
সিগারেট ফুঁকতে ফুঁকতে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিলাম। জয় হোক বাবা পরিবেশের।

মামা, একটা চা। কিছুক্ষণ পর-----এই রুবেল, এই চা-টা ওনাকে দে। খুব ছোট্ট একটি শিশু তাড়াহুড়া করে দোকানদার মামার কাছ থেকে চা-নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ৭/৮ ফিট দূরে বসা। শিশুটির চোখে-মুখে ভয়, আতঙ্ক ও কষ্টের স্পস্ট ছাঁপ। যা দেখে আমি নিজেই আবেগতাড়িত হয়েছিলাম।

কি বেমানান পরিবেশে ও শুধু বেঁচে থাকার জন্য কত কস্ট করছে? সিগারেটের ধোঁয়া খেয়ে খেয়ে বার বার কাশি দিচ্ছে। দোকানদার একসাথে ৩/৪ টা কাজের অর্ডার দিচ্ছে। আর ও সে কাজ করছে। নির্ভয়ে নয়, আতংক-ভয়ের মাঝে। তার উপর আবার চা-সিগারেট খাওয়া আসক্তদের জারি_এই এত সময় লাগে, তারাতারি দে। এতেও ও ভয় পায়। সংকুচিত হয়ে যায়। তবুও কিছু করার নেই ওর। ওকে এই মানবতানামধারী সভ্য সমাজে-পৃথিবীতে বেঁচে থাকতে হবে।

ওই দোকানে কত বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী, উগ্রপন্থী, ধর্মপন্থীসহ সকলপন্থী মানুষের ওঠা-বসা। এর মধ্যে কেউ নেই_ওকে একটু আদর-স্নেহ করার। একটু ভালোবাসা দেওয়ার। ওর ওকে জীবন ফিরিয়ে দেওয়ার কেউ নেই। আমিও না। আমরা সবাই ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের পরিবার-পরিজন নিয়ে। ইহার নাম মানবতা-মনুষ্যত্ব_নিজের কপালে নিজে থু-থু মারি। কারণ এই মানবতার পোশাক আমার শরীরে। তাই----- বেঁচে থাকলে, ওকে এই সমাজ কি বানাবে? ----মনে করি এ প্রসঙ্গে কিছু বলার য়ার প্রয়োজন নেই।

রুবেল। ৫ বছরে একটি ছেলে। শ্যমলা। সিমসাম। তবে ওর মুখটা দারুণ মায়াবী। মিষ্টিও বটে। আর এসব দেখতে পেরেছিলাম ঠিক তখন, ওকে আদর করে যখন আমার পাশে বসিয়ে কথা বলছিলাম।
গল্পকারঃ শেখ রফিক

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×