দরজার ওপাশের রং কিরকম?
২০ শে মার্চ, ২০১১ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত ৩ ঘন্টা ধরে কিছু একটা লেখার চেষ্টা করছি। কিন্তু দশাঙ্গুলের সুরসুড়ি ভেদ করে কোনো লেখাই বের হচ্ছেনা। আগে এমন হতো মাঝে মাঝে আর এখন হচ্ছে প্রায়শই। আজ অনেকদিন হলো একটাও লেখা লিখতে পারছিনা। দিনের পর দিন ধরে আমার এই জানলা বিহীন ঘড়ের দেয়াল গুলো ক্রমেই আমার বুকের কাছাকাছি এস পড়ছে। সেদিন আধো ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে আমার ঘরের দেয়াল গুলোয় আমার নিঃশ্বাস উল্টো বাড়ি খেয়ে ঝাপড় লাগাচ্ছে আমার গালে। আমার ঘরের পর্দাগুলো অনেকদিন হলো ধোয়া হয়না। জানিনা আমার বন্ধ দরজার ওপাশের দুনিয়ার রং কিরকম? সেই আমার ছেলেবেলার মতোই আছে? নাকি আমার অদেখা সময়ের মাঝে একটুও বদলায়নি। নাকি আমুল বদলে গেছে। এখন কেমন বাতাস বইছে। দরজার তলা দিয়ে দেয়া খাবারের থালার রং দেখে দেখে ক্লান্ত হয়ে যাই। দুই টুকরো রুটি আর একটু আলু ভাজির ঘ্রান নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে যাই। অনেকদিন রং দেখিনা। আলো দেখিনা।
কাল আমার কানের পাশের দগদগে মাংসে দোল দিয়ে গেল এক চিলতে বাতাস। সড়সড় করে উঠলো মন। মনে হলো একটা সর্পিল লোভ লকলক করে ধাই করে উঠলো সারা শরীর জুরে। সারারাত ধরে প্রশ্ন করলাম নিজেকে। যে লোভের কারণে আমি আজ সাদায় নির্বাসিত। সেই লোভ এতো এতো দিন পরে আবার কেন সাৎ করে জেগে উঠলো। অবশেষে উত্তর এলো অনেকটা ভেতর থেকে। রোদ্দুর দেখার লোভ। হায়রে রোদ্দুর ! তবু দেখা হয়নি রোদ্দুরের সাথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন