একটু বলবে, কেমন আছো
একবার বলবে শরীরটা ভালো তো
শুধু একবার বলবে, কি করছো এখন
আরেকটু না হয় বলবে, তুমি খুব ভালো
একটিবার শুধু বলো, তোমায় দেখতে ইচ্ছে করছে
একটু একটুই নাহয় বলো, এই কদিন দেখা হবেনা আমাদের; ভালোলাগছেনা
জানি...
তুমি এমন করে বলো না।
ধরেই নিয়েছি
তুমি মনে মনে বলো, বাক্যে বলোনা
মেনেই নিয়েছি,
তুমি পছন্দ করো আমাকে
তবুও....তবুও
অপেক্ষা করে আছি
অপেক্ষা করে আছি শুধু একবার শোনার আশায়
শুধু একবার বলবে
তোমায় ভালোবাসি...
হয়তো বলবে...হয়তো বলবে না
হোক...
তবুও নাহয় বুঝে নিয়েই সুখ পেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


