(ছবিটা মিনা কাদির নামে কারো, অনুমতিহীন ছবি ব্যবহারের জন্য দু:খিত)
আমার এক বড়ভাই বলেন, জীবনের দু:খগুলো নাকি এক একটা রঙিন ডটের মতো। যত পড়ে ততই জীবনটা রঙিন হয়ে যায়। কথাগুলো খুব মানতে ইচ্ছে হয়। কিন্তু সবসময় কেমন যেনো মানতে পারি না। উড়াল দিয়ে কথাগুলো কোন সূদুরে চলে যায়। ধরা যায় না, ছোয়া যায় না, দেখা যায় না।
দু:খগুলো রঙিন হয়ে উঠে না। প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার আবডালে বন্দী হয়ে গুমরে কাদে। আমি হারাই নাকি জোর করে হারিয়ে নেই কাজের ভিড়ে। তবু কি আড়াল মেলে। মেলে না। আজ খুব ঘুড়ি হয়ে উড়ে বেড়াতে ইচ্ছে করছে। অনেক উচু থেকে দেখতে ইচ্ছে করছে আমার আমিকে। কিন্তু পারছি না। কে যেনো পেছন থেকে আটকে রেখেছে। অনেক কষ্ট হচ্ছে। অফিসের ডেস্কে বসে ছলছল চোখে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা। তবুও শানিত মেলে না। ক্লান্তিতে ঘাড় আমার নুয়ে পড়ে। তবু ক্লান্ত লাগে না।
উকি দিয়ে ডেকে যায় মদের দোকান। তবু সাড়া মেলে না।
আমার ঘুড়ি যে আজ নাটাইহীন। কোন সেখানে আটকে আছে। যারে ধরা যায় না। দেখা যায় না।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


