সহজ সত্য কঠিন মিথ্যাকে অতিক্রম করবেই
আকাশে নিশিত তারা জ্বলবেই,
পৃথীবি আপন কক্ষে ঘুরবেই
নিভে যাবে দীপ যবে,নব নব কান্ডারী শিখা জ্বালবেই।
অনন্তকাল যেথা চলে গেছে দিগাম্বরী
যাবে সবাই অপেক্ষা কেবলি কালের,
রইবেনা পড়ে এ রনস্থলে কয়েকটি ভাঙা বর্শা
জোড়া দিয়ে বর্শায় আসবে নতুন মহারথী।
আমি না হয় পারলাম না
শুধু দিয়ে গেলাম বিদ্রোহের সূচনা ।
ক্ষনজন্মা তাই হব বাসিন্দা আকাশের
বিদ্রোহী আমি থাকবনা,তবে মম বিদ্রোহ চিরকালের।
যে সন্ধ্যা আমি দেখবনা
উত্তম যেন হয় সে গোধুলি,
আহাজারি হে পৃথীবি যেন না শুনি
স্বাগতম আসবে যত মহাবলী।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


