শহীদের রক্ত আর কত অপমানিত হতে দেবেন আপনারা?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহীদ মিনারে ফুল না দিয়ে ভাষা শহীদের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করার জনপ্রিয় চিন্তাধারা যাদের মগজ থেকে বেরিয়ে এলো, তাদের এই গোয়ার্তমির কারণ খুঁজতে গেলে যেমন নিজেকে অস্বাভাবিক বলে মনে হয় তেমনি এই মেধাবীদেরও অসুস্থতাজনিত ত্রুটি আছে বোধ করি।অর্থের বিনিময়ে যারা রফিক,সালাম,বরকতের রক্ত কিনতে চায় তারা বাঙালি বলে পরিচয় দিলেও বাঙালির রক্ত এদের ধমনীতে প্রবাহিত হয় কিনা দ্বিধা হয়।রফিক,সালাম কোন আত্মঘাতী দলের সদস্য ছিলনা যারা চুক্তিবদ্ধ হয়ে রাজপথে মৃত্যুবরণ করেছে যার বিনিময়ে তার পরিবারকে লক্ষাধিক টাকা দেয়া হবে;রফিক,সালাম সেই মায়ের সন্তান যার চোখের অশ্রু মুছে দিতে তার সন্তানেরা অকাতরে নিজের প্রাণ বলিদান করতে দ্বিতীয়বার ভাবে না।ফুল দিয়ে আমরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,কারণ ফুল পবিত্রতার প্রতীক।আর কেউ কেউ ফুলের পরিবর্তে টাকা দিতে চাইছেন,কথাটি শোনার পর হৃদয়টা হাহাকার করে ওঠে।শহীদের রক্ত আর কত অপমানিত হতে দেবেন আপনারা?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫
ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন