
কেদূলীর মেলায় শেষে বিকেলে
দেখা হয়েছিল
সেই থেকে মনটা আমার হল
এলোমেলো।
প্রথম দেখায় তারে আমি
চিনতে পারিনি
চেনা চেনা মনে হয়
তবু চিনিনি।
মেটো পথে হেটে যাওয়া ঘোমটা পরা
গায়ের বধু
আহাঃ কি ছিল মুখের মাঝে
কিবা এমন মধু।
আমি ছিলাম আনমনা
তার মুখখানা যে
সরলপনা।
শুধু দু চোখের দেখা
তাই কি
মনে থাকে আঁকা।
এক নিমেষে হারিয়ে গেল
আমার যে
তাতে কি হল।
অনেক দিন সে মুখখানি
ভেসেছিল মনে।
কোন গায়ের বধু সে
কি আছে তার সনে।
যার সলজ চোখের উদাস
চাহনি
আট বছর মনে ধরেছি ভুলতে
পারিনি।
এমন কি কেউ ছিল আমার
বুকে ধরায় কাঁপন
কে গো তুমি সৃস্মিতর পাতা উল্টোও পায়নি
এমন আপন ।
কোন গাঁয়ের বধু তুমি?
পরদেশীয়া আমি।
কি বলতে চেয়েছিলে মোরে
আমায় যেতে হবে দুরে।
হঠাৎ সেদিন দুপুরবেলা ফিরছি
যখন ট্রেনে
ঘোমটা ফেলে বসলো এসে আমার
সিটের সামনে।
বললে পরদেশী বাবু আমায়
চিনতে পারো
কৌশরে বিয়ে হয়েছিল বয়স
তখন বারো।
পাশের বাড়ী মেয়ে ছিলাম
নাম আমার বীথি
আমি বললেম তুমিই বুঝি ছিলে আমার
প্রথম খেলার সাথী।
তার তখন চোখের কোণে
চিক চিকে জল
কিভাবে বলবো আমি
মনে পাইনা বল।
অবশেষে ঝেড়ে কেশে
বললেম আমি
মুচকি হেসে।
তবে তোমায় দেখে কেন আমার
এমন এলোমেলো
সে তখন কেঁদে বলে
আমি বুঝি তোমার মনে
ছিলাম প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




