
কেমন করে ভুলে আছো তুমি আমাকে?
চুনীলাল,চন্দ্রমুখী ছিল
তারপরও ভুলতে পারিনি আমি তোমাকে।
বারোটি বছর কিভাবে যে গেছে আমার কেটে
শুনলে তুমি অবাক হবে
তোমার আশায় আমি কতটা পথ চলেছি হেটে।
এক যুগ ধরে মাতাল আমি কেটেছে মদ্যপানে
তোমার বিরহে দেবদাস আমি
এখন পাড়ার লোকে জনে জনে জানে।
রাত কেটেছে অনিদ্রায় দিন বিষন্নতায়
এভাবে আমার সময় যাচ্ছে
আমি বেঁচে আছি নিদারুন এক অনিশ্চয়তায়।
তাপস রফিক সবাই জানে কেমনে
বেঁচে আছি
দুঃখ আমার
তুমি শুধু জানলে না তোমায় ছাড়া কেমনে
আমি বাঁচি।
তোমার জন্য নিজের হাতে বেঁধেছিলাম লোহার
বাসর ঘর
সেই ঘরে তুমি নিজেই নাগিনী
মনসা না তোমার বিষে আমি হয়েছি
লখিন্দার।
তুমি যদি বেহুলা হয়ে সাজাতে একটা ভেলা
বুুকের মাঝে থাাকতো না
আমার তীব্র কষ্টের এমন নীল বিষের জ্বালা।
যদি তুমি আসতে পারো করে একটু সময়
দেখে যেও কেমন আছি
আমার এখন যাচ্ছে বড় অসময়।
আমার না হয় একট জীবন হয়ে গেছ নষ্ট
তুমিতো সুখের পাখি
দুঃখ শুধু জানলে না আমি কতটা পেয়েছি কষ্ট।
কৃষ্ণ আমি হতে পেরেছি তুমি হতে পারনি রাধা
এই জীবনে
এটাই আমার কাছে সবচেয়ে বড় ধাঁঁধা।
রাত দুপুরে তোমায় ভেবে আসে চোখের জল
কেঁদে আমার বুক ভেসে যায়
সব কিছু কি মিথ্যা ছিল! সব কিছুই ছল!
আমার নামে দিয়েছ তুমি যত অপবাদ
"মিমুু"ভালোবাসার এই প্রতিদান!
কি এমন ক্ষতি করেছি জীবনটা করে দিলে বরবাদ।
মেঘে মেঘে কেটে গেল অনেক খানি বেলা
তোমায় নিয়ে কাটলো না মোর এক জীবনের খেলা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



