
যার অপেক্ষায় অর্ধযুগ পার করলাম।শুরি খানায় বকেয়া মেটাতে গিয়ে
দেউলিয়া হয়ে গেলাম।
বিশ্বাস করেন তাকে আজ নিলামে তোলা হয়েছে।শুধু পকেটে দুটো টাকা একটা
আধুলী ব্যাতীত কিছু নেই বলে,বিটার হতে পারলাম না।
অথচ যে লোকটি কিনে নিলো তারে সে কি জানে
তার ব্যাকারণ
কোথায়,কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন।
ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থেকে ভাঙ্গা মন নিয়ে।ভর সন্ধ্যা বেলায় অনেকটা পথ পেরিয়ে,
ক্লান্ত শরীরে কত চোখ ফাকি দিয়ে।
এলাম শুরি বিক্রেতা,বিষ্ণু বাগদীর বাড়ী
ওর স্ত্রী মালতী যার শরীর এতটাই ভারী।
দেখতে লাগে খুব অশ্লীল
ঢেলে দিলো দু বোতল।
সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত
অমাবশ্যার রাতে নেই চাঁদ।
আমার শুধু নয় ঐ চাঁদের ও কলংক আছে।নাইবা থাকুক,সে কলংকিনী।ভাঙ্গা খাটিয়া থেকে একটুও
উঠতে ইচ্ছে করে না।
বললেম
একটা ধ্রুপদী গেয়ে শোনাও
সাথে একটুখানি নৃত্য কলা দেখাও।
পকেটে আছে দুটো টাকা একটা আধুলি
সেটা দিয়ে গড়ে নিস একটা মাদুলী।
মালতী ছলছল চোখে তাকিয়ে বলে,বাবু তুই বুঝি বিটে হেরেছিস,
আমি বলি চুপ থাকরে।অভিমানী মালতী বলে।
তবে শোন
লাগবে না আমার মাদুলী
দেখাও তোর পুরুষালী।
জানি না আমি নৃত্য কলা
জানি শুধু ছলাকলা।
বলিস কিরে মালতী!এতোদিন তবে কি দেখাইলি?
বাবু যার আশায় কাটাইলি অর্ধেক জীবন
তার জানিস তুই কতটুকু সমীকরন!
মালতীর কথায় নেশা কেটে যায়।বহুদিন থেকে যাওয়া হয় না শুরিখানায়।আজ দেখি তারে
রিকশায় সেই লোকটির সাথে যে তারে কিনে নিয়েছে নিলামে জিতে।
সেও কি আমার মতো জানে তার
ব্যাকারণ!
কিন্তু জানে না কোথায় আছে তার দাড়ি,কমা,
সেমিকোলন।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


