স্বর্গদেবের পংখীরাজে চরে,
যাচ্ছি যে মা আমি আমার ঘরে।
ঐ তো ঐ নীল আকাশের পাড়েই
পাহাড় ঘেরা ছোট্ট আমার বাড়ি।
ভাবছ বুঝি হারিয়ে আমি গেছি।
ধুর পাগলী, এই যে আমি আছি।
সারাটা দিন আলোর কণা হয়ে,
থাকব মিশে তোমার নরম গায়ে।
রাতের বেলা শুইবে যখন তুমি,
ঘুমটি হয়ে আসব তোমার চোখে।
মা আমি দেখছি তোমায় জেন?
স্বাস্থ্যবিধির নিয়ম তুমি মেন।
হাসির কথা শুনলে তুমি হেস,
মনটা দিয়ে মানুষ ভালোবেস।
তুমি কাঁদলেই জেন, কাঁদি আমি,
তুমি হাসলেই জেন, আমি হাসি।
তোমার সুখেই আমার সুখ ভেবে,
তোমায় যে মা সুখী হতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



