তোমার হাতটা দেবে? ছোঁব।
প্রথমেই ছোঁব আঙুল গুলো।
পরখ করব হাতের কর গুলোকে,
আর ছোট ছোট হাজারো দাগ গুলো।
দেবে দেবী?
তারপর স্পর্শ করব তোমার নখের ডগা,
পরখ করে দেখব কতটা ধারালো ।
সেগুলো কতটুকু পারবে -
আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে ফেলতে।
তারপর হাত রাখব তোমার হাতের তালুতে,
না জানি কত সহস্রবার সে তোমার গাল ছুঁয়েছে।
বেশ কিছুক্ষণ থাকবে ওভাবেই।
তারপর আমার আঙুলগুলো দিয়ে
জড়িয়ে ধরে রাখব তোমার হাত খানা,
তোমার পরণে রবে লাল শাড়ি,
কপালে পরবে চিরচেনা সেই লাল টিপ,
আর চোখে থাকবে কাজলে ঘেরা
আমার জন্য ভালোবাসা,
মৃদু হাওয়ায় তোমার খোলা চুল
উড়ে এসে বার বার আমার কপাল ছোঁবে,
কেটে যাবে ক্ষণ, দিন, মাস আর সহস্র বছর।
দেবে দেবী শুধু একবার? হাতটা দেবে? ছোঁব?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



