একী জরি?
তুমি শরীরে আকাশ জড়িয়ে রেখেছ?
আর ওড়না টা মেঘ হয়ে যেন -
তোমাকে শক্ত করে আগলে ধরে আছে।
ঠিক যেন শিল্পীর ল্যান্ডস্কেপ তুমি।
গ্রামের ছবি, নীল আকাশের গায়ে মেঘ,
নদীর কালো জলের মত তোমার চুল,
গ্রামের আকা বাকা পথের মত গ্রীবার বাক,
চোখ গুলো যেন টলটলে দিঘী।
আর কাজলটা ?
সে শুধুই কাজল,
যেন চিত্রে শিল্পীর সাক্ষর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





