কী আছে তোমার চোখে বলবে?
কোন ভালোবাসা অথবা প্রেম?
নাকি অন্য কোন অনুভুতির কথা?
তাতে কী কষ্ট লুকিয়ে রেখেছ ?
কিশোরীর লুকোনো বা না বোঝা কষ্ট?
তুমি বেঁচে আছ, ভাবছ, হাসছ।
ঐ চোখ দিয়ে পৃথিবী দেখছ।
কিন্তু তারপরও কেন মনে হয়?
নাকি ভুল ভাবি? ভুল হয়।
তুমি তাকে খুজে ফিরছ।
অন্যমুখে, অন্যসুরে।
মেঘের ডানায়, আকাশের নীলে।
চেয়ে দেখ এই যে তোমার ছবি?
আকাশী জামায়, চোখে রোদের ছায়ায়।
কী ভীষণ মায়ায়, মুখে শান্তির পরশ।
যেন ধান ক্ষেতে লিলুয়া বাতাসের ছোয়া।
চুলগুলো ঘার বেয়ে নেমে গেছে,
খুব এলোমেলো অগোছালো ভাবে।
যেন পাহাড়ি কালোজল ঝর্ণাধারা।
সবুজের ভাজে, শ্যামল মেয়ের রূপের সাঁজে।
অথচ তোমার চোখদুটো দেখ!
কতটা শান্ত, তাকিয়ে নেই কোথাও।
শুন্য দৃষ্টি, এক ব্যাথিত হরিণীর -
আশাহত চোখ যেন।
তাকে স্পর্শ করছে না জগতের রূপ।
আসলে কী তাই?
কী আছে সে চোখে বলবে?
তোমায় কাঁদায় বুঝি? নির্দয় খুব?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




