হে সুন্দরীতমা, ভালোলাগা আমার,
তুমি ভোরের সূর্যের লাল রঙ হও,
অথবা গোধুলী বিকেলের আকাশ।
বৃষ্টি ভেজা মাটির সুগন্ধ হও।
কিংবা শীতের মিষ্টি বাতাস।
তুমি শরতের সাদা কাশফুল হও,
কিংবা গ্রীষ্মের শান্ত সন্ধ্যা।
সারা পৃথিবীর সব সুগন্ধ হও,
অথবা শুধু রজনীগন্ধার।
হে প্রিয়তমা, ভালোবাসা আমার,
তুমি যুদ্ধের শান্তি হও,
যোদ্ধার ক্লান্তি হও।
তুমি মায়ের আদর হও।
বহুদিন পর পথিকের
ঘরে ফেরার শান্তি হও।
তুমি মরুর বুকে মিঠা পানির
ক্ষরস্রোতা নদী হও।
জোছনার আলো হও।
তুমি কৃষকের হাসি হও।
রাখালের বাঁশি হও।
যা কিছু সুন্দর, সব হও তুমি।
শুধু ছোট্ট অনুরোধ রেখো,
কবির কবিতা হয়ে,
ভালোলাগা মুখ হয়ে,
এক কোটি বছর বেঁচে থেকো।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




