তুমি আর তোমার চারপাশ,
আলো হয়ে থেকো,
আমি ছায়া হব সে আলোয়,
মিলে মিশে রব।
তোমার ঊড়ে আসা চুল,
ঘুরে আসুক মহাকাল,
আমি অপেক্ষায় রব তার,
সে আমার মুখ ছুঁয়ে যাবার।
তোমার কালোটিপ হোক,
কেন্দ্রবিন্দু মহাবিশ্বের,
আমি গ্রহাণু হয়ে তারে,
ঘিরে ঘুরি-
হাজার কোটি লক্ষবার।
হে সুন্দরীতমা, প্রিয়তমা আমার।
তুমি মহাবিশ্ব হয়ে থেকো,
আমি হব মহাকাল,
যুগেযুগে তোমাকেই ফিরে পাব,
নানারূপে বারেবার।
নীল আকাশ হয়ে থেকো,
এ সবুজ পৃথিবীর আমার।
আমাকে আগলে রেখো,
বিশালতায় তোমার ।
রেখো দেবী রেখো,
হৃদয়ে ধরে রেখো।
থেকো দেবী থেকো,
মন মাঝে থেকো।
তোমার সকল অনুভবে,
আমায় ঠাঁই দিও,
আমাকে রোদেলা বসন্ত বাতাসের
সৌরভ ভেবে নিও।
তুমি থেকো,
কবির কবিতা হয়ে থেকো,
প্রেমিকের প্রেম হয়ে থেকো।
থেকো বন্ধুর ভালোবাসা
আর স্বান্তনার সাথী হয়ে ,
আর ভালোবাসা ভেজা,
মমতা মাখা হাত হয়ে থেকো।
রেখো দেবী, মনে রেখো।
কাছে কাছে থেকো।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




