আবার সন্ধ্যা ঘুরে সন্ধ্যা আসে,
হয়তো আমি আছি -
অথবা নেই তখন পাশে।
তবু মনে মনে ভেবে নিও আছি,
তুমি যেখানে সেখানেই,
বা তার চেয়ে কাছাকাছি।
তোমার সৌরভ ছড়িয়ে আছে হাতে,
তুমি পাশে নেই? হয়তো নেই।
কী বা হয় তাতে।
মনের মাঝের আকাশ আর অসীম মহাকালে,
তুমি আছ, আমি আছি, ভালোবাসা আছে।
অন্য ভুবন, অন্য সময়, অন্য কোন খানে,
হাটছি দুজন, পাশাপাশি হাত রেখে হাতে।
আছি, আমরা আছি, সেথায় খুব কাছাকাছি।
মন যেভাবে শরীরের সাথে মেশে,
আমরা তেমনি মিলে মিশে আছি।
আউলা বাউল আর দখিনা বাতাসে,
খুজে দেখো, আমায় পাবে পাশে।
আমার লিখা সব কবিতার খাতায়,
আমাদের তুমি পাবে প্রতিটি পাতায়।
ভালোবাসার কথা মনে হলেই ,
তোমার হাতের ছোঁয়া মনে হবে,
আকাশ জুড়ে মেঘ করে এলেই,
বাদলা হাওয়ার এক সন্ধ্যা মনে রবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


