রাত নিঝুম, নিশ্চুপ চারপাশ।
শহুরে সব ঘরে খানিক আগেই বুঝি -
নিভে গেছে রাতের শেষ আলোগুলি।
ঘুমহীণ আমি তাতে, কেন জেগে আছি?
নিকশ কালো এ রাতে -
সুখী সব মানুষের,
এই ঘুমন্ত নগরে।
শীতল শিশিরে।
শুধু কী আমারই চুল ভেজে?
ছন্দময় স্নীগ্ধ শীতল এ বাতাসে,
আমি কান পেতে থাকি-
আর দূর বহুদূরে শুনি
পথ কুকুরের উল্লাস ধ্বনি।
আবারও কান পাতি অন্ধকারে,
চোখ মেলে চাই আবার আঁধারের দিকে,
তোমার ঘরের পানে, ঘুমুচ্ছ যেখানে।
দূর বহুদূরে তারাদের ওখানে।
আর তারপর-
মাতাল হাওয়াতে করুণ এক সুরে,
ভেসে আসে বুঝি, কানে বাজে -
তোমার বুকের পরে তার নিঃশ্বাস।
ততে ঘু্মন্ত তুমি, তোমার চারপাশ।
শুধু নির্ঘুম আমি আর অন্ধকার আকাশ।
নিস্তব্ধ নগরে,
হিমেল হাওয়ায়,
আঁধার গাঢ় হয়,
নীল হয়, কালো হয়।
আর আকাশ?
ওটা আমার দীর্ঘশ্বাস।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




