তোমায় কই রাখি গো
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমায় কই রাখি গো কই রাখি?
না না মাটিতে নয়, ধূলো লাগে,
মাথায় নিয়ে থাকি?
তারপরও তো ভয় লাগে খুব,
চিলে ছুঁইলো নাকি?
তোমায় কই রাখি গো কই রাখি?
জানি না তোমায় কই রাখি!
আকাশ পানে তারার কাছে?
অনেক আলো হাওয়ায়?
শুধুশুধুই তুমি উদাসী হবে,
দখিনা হাওয়ার আসা যাওয়ায়!
তোমায় কই রাখি গো কই রাখি?
বলতো তোমায় কই রাখি?
সমূদ্র বা সাগরে নয়
অনেক সেথায় ঢেউ,
আমার মত অনেক সেথা
নই তো আলাদা কেউ।
কই রাখি গো কই রাখি?
তোমায় আমি কই রাখি?
ঘরের মাঝে আটকে রাখি?
সবার থেকে দূরে?
জানি তখন গাইবে না গান
তুমি আমার সুরে!
কই রাখি গো কই রাখি?
লুকিয়ে তোমায় কই রাখি?
এত কিছু ভেবেও যখন
বুঝছি না কী হবে!
হঠাত করেই মনে এল -
আমার হৃদ মাঝারেই রবে!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন