কােলাহাত পঞ্চগড়ের পল্লীতে আসমা খাতুন বিউটি (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে স্বামীর পক্ষে দাবি করা হলেও গৃহবধূর পরিবার ও গ্রামবাসীর অভিযোগ, পারিবারিক কলহ ও যৌতুকের কারণে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিউটিকে বেধরক পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে। এমনকি বিউটির পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টাও করা হয়েছে। গ্রামবাসী লাশ দাফনে বাধা দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ আটক করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়। বিউটির দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষে স্বামী আলতাফ হোসেন, ননদ মজিরনসহ শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দিতে গেলে পুলিশ হত্যা মামলা গ্রহণ না করে ইউডি মামলা হিসাবে রের্কড করেছে।
গৃহবধূর পরিবার ও গ্রামবাসী জানায়, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউপির নারায়নপুর পন্ডিতপাড়া গ্রামের আলতাফ হোসেন (২৮) পার্শ্ববতী ডাঙ্গাপাড়া গ্রামের আজিজুলের মেয়ে আসমা খাতুন বিউটিকে গত চার বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামী আলতাফ ও তার পরিবারের লোকজন বিউটিকে শারীরিকভাবে নির্যাতন চালাতো। আলতাফের বোন মজিরন পার্শ্ববর্তী সিংরোডের স্বামীর বাড়ি থেকে প্রায় সময় বাপের বাড়ি এসে বিউটির সংসারে অশান্তি বাধিয়ে দিত। এছাড়াও হরহামেশাই ভাইবোন মিলে বিউটির গায়ে হাত তুলতো। গ্রামের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও অপমান-অপদস্ত করতো। মজিরনের উদ্দেশ্য বিউটিকে এভাবে মারপিট ও নির্যাতন করলে সে বাপের বাড়ি চলে যাবে আর এই সুযোগে মোটা অংকের যৌতুক নিয়ে ভাইকে আবার বিয়ে দেবেন। ঘটনার দিনও বিউটিকে বেধরক পেটানো হয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিউটির শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



