somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলঢাকায় ফতোয়ার শকিার এক গৃহবধূর মাথার চুল কটেে গ্রামছাড়া করছেে ইউপি চয়োরম্যান

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব সংবাদদাতা,নীলফামারী জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানের পুত্রের ক্যুপ্রস্তাবের বিচার চাইতে গিয়ে উণ্টো চরিত্রহীনার অপবাদ দিয়ে দোররার বদলে মাথার চুল কেটে দিয়ে গ্রাম ছাড়ার ফতোয়ার শিকার হয়েছে তিন সন্তানের জননী গৃহবধূ মনিরা বেগম (৩৬)। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তরদেশীবাই চেয়ারম্যানপাড়ার এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জলঢাকা থানায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মওলানা গোলাম রব্বানী সহ ৭ জন কে আসামী করে ১৪৩,৩২৩ ও ৩৫৪ ধারায় একটি মামলা দায়ের করেছে ( মামলা নম্বর ৯)। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলেও শুক্রবার পর্যন্ত পুলিশ কোন আসামী কে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী জানায় মামলার পর ইউপি চেয়ারম্যান মওলানা গোলাম রব্বানী গাঁ-ঢাকা দিয়েছেন। এলাকাবাসী আসামীদের গ্রেফতারের দাবি তুলেছে। অপর দিকে একটি প্রভাবশারী মহল এ ঘটনার মামলাটিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে এবং মামলা তুলে নেয়ার জন্য বাদি ওই গৃহবধূ কে হুমকী দিচ্ছে।

ঘটনার বিবরনে জানা যায়, উক্ত গ্রামের মকছুদার রহমান ঢাকায় চাকুরী করার কারনে গ্রামের বাড়িতে তার স্ত্রী মনিরা বেগম ( ৩৬) ও তার দুই সন্তান থাকে। তার সাথে ইউপি চেয়ারম্যানের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ছাড়া মনিরার স্বামীর অনুপস্থিতির সুযোগে ইউপি চেয়ারম্যানের পুুত্র প্লান বাংলাদেশ নামের একটি এনজিও সি ডাব্লু,এফ ডি প্রকল্পের কাঠারী ইউনিয়নের মাঠকর্মী মিরু ( ৩০) মনিরাকে ক্যুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার শিকার মনিরা জানায় এই ক্যুপ্রস্তাবের বিষয়টি তার স্বামীকে মোবাইলে জানিয়ে গত বুধবার( ৯ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদে উপস্থিতি হয়ে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মওলানা গোলাম রব্বানীর কাছে বিচার চায়। সেখানে ইউপি চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা উপস্থিত থাকে। মনিরা জানায় তার অভিযোগের কোন বিচার না করে উল্টো তাকে চরিত্রহীনার অপবাদ দিয়ে অকথ্যভাষায় গালমন্দ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার ফতোয়া দেয় ইউপি চেয়ারম্যান। এরপর তাকে ধরে নিয়ে যাওয়া হয় চেয়ারম্যানের বাড়িতে । ঠিক ইফতারের আগে আগে ইউপি চেয়ারম্যান তার এনজিও কর্মী পুত্র যে ক্যুপ্রস্তাব দেয় সেই মিরু সহ অপর চার ছেলে ২ মেয়ে ও পুত্রবধূকে সাথে নিয়ে গৃহবধূ মনিরার মাথার চুল কেটে দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর মনিরা বিষয়টি ঢাকায় অবস্থিত স্বামীকে মোবাইলে বিষয়ে জানিয়ে সন্ধ্যায় গ্রাম ছাড়া হয়ে জলঢাকা উপজেলা শহরের এক আত্বীয় বাড়িতে আশ্রয় নেয়। বৃহস্পতিবার সকালে মনিরার স্বামী মকছুদার রহমান ঢাকা থেকে আসার পর রাতে স্ত্রীকে নিয়ে জলঢাকা থানায় মামলা দায়ের করে। মনিরার স্বামী মকছুদার অভিযোগ করে জানায় একটি প্রভাবশালী মহল তাকে ও তার স্ত্রী কে মামলা তুলে নেয়ার জন্য চাঁপদিয়ে হুমকী প্রদান করছে। জলঢাকা থানার ওসি আরমান হোসেন পিপি এম জানান ওই ঘটনায় মনিরা বেগম নিজে বাদী হয়ে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, তার পুত্র মিরু সহ ৭ জন কে আসামী করে মামলা করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×