somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

FM চ্যানেলের অর্জন!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ছিল ২০১০ সাল ।
কোচিং করতে ঢাকা এসেছি ।
আক্রান্ত হলাম এফ এম নামক ভয়াবহ এক ভাইরাসে ।
হাতে কোচিং এর লেকচার শিট নিয়ে, সারাদিন হেডফোন কানে দিয়ে গান শুনি , RJ নামক বিশেষ "এক বস্তুর" নাক/ঠোটের মিশ্রিত আঠালো আঠালো বকবকানি শুনি!
ন্যাকা ন্যাকা/ইয়ো ইয়ো টাইপের মেয়ে-ছেলেদের পাঠানো এসএমএস শুনি RJ-দের মুখে ।
অনেক ছেলে-মেয়ে তো RJ বলতে অজ্ঞান ।
পারলে RJ যা চাইবে, তাই দেয়ার জন্য রাজি ।
RJ-দের অনেক কুকীর্তি পরবর্তিতে আমরা দেখেছি এবং শুনেছি ।
যাইহোক, এরপর একটি এফএম চ্যানেলে শুরু হলো "ভালোবাসার গল্প" টাইপের একটা প্রোগ্রাম।
অনেকেই এসে তাদের ভালোবাসার গল্প বলতো ।
সুখের গল্প শুনে আনন্দ পেতাম, দুঃখের গল্প শুনে কষ্ট!
তখনো ভালোবাসার নামে "দেবর আর রাঙ্গা বৌদিদের" কুৎসিত কাহিনী শুরু হয়নি, এফ এম চ্যানেল গুলোতে ।
প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে, আমার এফএম ম্যানিয়া ছুটে গেল!
মানে ছুটতে বাধ্য হলো ।
দ্বিতীয়বার পরীক্ষার পর যখন ঢাবিতে চান্স না পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলাম, হলে উঠলাম, তখন একদিন কৌতূহল বশত এফএম চ্যানেলে ভালোবাসার গল্প শুনতে বসলাম এক রাতে ।
বাপরে বাপ!
১ বছরে ব্যাপক পরিবর্তন যাকে বলে ।
এক ছেলে আসছে তার ভালোবাসার গল্প বলতে ।
সে শুনালো ক্যামনে সে তার প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক করেছে, কোথায় গিয়ে করেছে ।
এরপর সেই মেয়ে আবার তার সাথে প্রতারনা করে, অন্য ছেলের সাথে কোথায় কোথায় গিয়ে রাত কাটিয়েছে ।
RJ ব্যাটায় আবার গল্পের ফাঁকে ফাঁকে টুইস্ট আনার জন্যে, আপনি কিভাবে তাকে রাজি করালেন সেক্স করার জন্য? কতবার সেক্স করেছেন ? টাইপের প্রশ্ন করছে!
আরেকটা নতুন প্রোগ্রাম ততদিনে শুরু হয়েছে । "ভুতের গল্প " নিয়ে ।
একেকজন নাকি সেই সব ভুতের গল্প শুনে, একা আর টয়লেটে যাইতে পারে না ।
দলবেঁধে টয়লেটে যাইতে হয়!
সেইরাম হরর স্টোরি!
সেই হরর স্টোরি একদিন শুনে বুঝলাম, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ভুতের গল্প তৈরি করা!
আমাদের ক্যাম্পাসের এক গাঁজাখোর বড় ভাই একদিন গিয়ে ভুতের গল্প শুনিয়ে এলেন!
আমরা তো তার গল্প শুনে হাসতে হাসতে শেষ ।
সে নাকি একজনরে তিন জায়গায় তিনবার দেখে ।
পাশে থেকে এক বন্ধু টিপ্পনি কাইট্যা কইলো, ব্যাটায় কলকিতে যে টান দেয়, তাতে দশ জায়গায় যে দশজনরে দেখে না এটাই তো আশ্চর্য!
এই হলো আমাদের এফএম চ্যানেল গুলোর অবস্থা ।
সিনেমার জন্য সেন্সর বোর্ড রয়েছে ।
কিন্তু এফএম চ্যানেল গুলোর আদৌ কোন নীতিমালা আছে কিনা সন্দেহ আছে ।
ফলে দেবর আর রাঙ্গা বউদিদের পরকীয়া/লীলাখেলার মতো কুৎসিত কাহিনী সদর্পে চলছে ।
আর বানিয়ে বানিয়ে ভুতের গল্প শুনিয়ে, সবাইকে একতাবদ্ধ করে টয়লেটে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে ।
বিভক্ত বাঙ্গালী জাতিকে অন্তত একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে তো পেরেছে, এটাই বা কম কি!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×