সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরী ৩ হাজার টাকা নির্ধারণ করেছে। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ৫ হাজার টাকা পুন:নির্ধারণের দাবি জানানো হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে ঢাকার গার্মেন্টস সংশ্লিষ্ট এলাকাগুলো বেশ উত্তপ্ত। কোন কোন জায়গা রণক্ষেত্রে পরিণত। কোন কোন কারখানায় ঈদের সময় ছুটি দেয়া না হলেও এখন ছুটি দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্লগার ভাইরা আপনারা বলুন এখনকার বাজারে ৩ হাজার টাকায় কি হয়? এই টাকায় হয় খাওয়া হবে আর না হয় বাসা ভাড়া দিতে হবে। কিন্তু এক টাকা দিয়ে খাওয়া এবং বাসা ভাড়া দেয়া কি সম্ভব?
সরকারের মন্ত্রীরা তো হুংকার ছাড়ছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে এই সিদ্ধান্ত মানতে হবে। তাদের বাসার কুত্তার পিছনে তো মাসে প্রায় ১০ হাজার খরচ হয়। বিবি গভর্নরের বাসায় এ রকম দুটি কুকুর আছে। সে ছিল নাকি খুব গরীব মানুষের পোলা। পরের টাকায় লেখা-পড়া শিখেছে। কিন্তু এখন একটা পরের ছেলেকে মানুষ না করে কুকুর পালছে।
পন্ডিত মশাই গল্পটা কারো সংগ্রহে থাকলে একটু দিবেন, প্লিজ.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


