পুরাতন
-----------
পুরাতন বন্ধু ও টাকা
দুটোই খুব কাজের।
একটা তোমার হৃদয়ের কাছাকাছি ও স্থায়ী।
আরেকটি ক্ষণস্থায়ী।
মুক্তি
-----
কখনো কখনো প্রিয়জনকে যেতে দিতে হয়,
সেই ভাল,
তাহলেই তুমি সত্যিকার করে তাকে পাবে,
মুক্তি ও স্বাধীনতায়।
পিঁপড়ে
-------
গাছের গুড়ি সে তো গুড়িই,
গুড়ির নিচেই যে এক শহর।
বৃষ্টি
----------
একটি ফুলের উপর বৃষ্টি,
মাথার উপর বর্ষন।
সবই আকাশের কারসাজি,
কাল দেখো,
সূর্য হাসবে,
আজকের আলোতে।
পরিবর্তিত মুখ
--------------
বন্ধু ধার চাইল অনেক টাকা
কস্ট করে দিলাম লক্ষ কোটি ,
বন্ধু গেল প্লাস্টিক সার্জানের কাছে,
সেই থেকেই খুজছি প্রিয়তমাকে ।
নোট:
কয়েকটি বিদেশী কবিতা অনুকরন করে লেখা হয়েছে। দেখি আপনাদের কেমন লাগে। ভাল না লাগলে, আর ট্রাই করব না।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



