-----------
এখন দিন পাল্টেছে,
একটা সময় ছিল, লুকিয়ে ভাষণ শুনতে হোত,
রাস্তায় নুর হোসেনদের গুলি খেতে হোত।
জাহানারা ইমামের মিছিলের ঘামে , ঢাকার রাস্তা ভিজতো,
যেমনটা ভিজেছিল রুমিদের রক্তে এ জমিন ৭১-এ।
সে জমিনের বুক জুড়ে এখন - কান পেতে শোনা যায় ,
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"।
এখন দিন পাল্টেছে
লুকিয়ে বিবিসি শুনতে হয় না,
সব খবর আঙ্গুলর খোচাতেই পাওয়া যায়।
সংবাদ অতি সাধারণ হয়েছে,
তবে নিরপেক্ষ হয়নি।
এখন দিন পাল্টেছে,
একটা সময় রাজাকারের গাড়িতে উঠতো লাল সবুজ পতাকা,
এখন রাজাকাররা পরে থাকে লোহার গারদের ঘরে, নিথর।
ভীত মানুষের মনে দয়া হয়, বলে সান্ত্বনার কথা।
এখন দিন পাল্টায়নি-
একদম ঠিক ঠাক একই রকম আছে।
জুজু ভয়ে ভীত রাজাকারের মত, একদল কাপুরুষ এখনও আছে,
এরা সব সময় থাকবে।
একইভাবে,
এ বাংলায়- আসাদ, সালামের মত মানুষ এখনও জন্মায়।
ইতিহাস তুমি ফিরে, ফিরে এসেছ - এ বাংলায়,
এ দিন নেবে ভবিষ্যতে , এই বাংলার মাটি ও আলোতে,
সেদিনও এ বাংলায় রবে তোমার, আমার অস্তিত্ব,
আর, একে একে দূর হবে রাজাকারদের অভিশপ্ত দেহ।
-----------
আমি সব সময়ই বাংলাদেশ নিয়ে আশাবাদী।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


