স্বপ্ন বিক্রির দায়ে আমি চাইলেই তোমাকে আসামী করতে পারি,
অন্ধকার ছাড়া আলো এনে দেয়ার কথা বলায়
আমি রাগ করতেই পারি!
আবার,
সবুজের মাঝে ভবিষ্যৎ দেখানোয় ৩০২ ধারায় তোমায় দন্ডিত করতে পারতাম,
অথবা স্নিগ্ধতায় ভাসানোয়
তোমার প্রানভিক্ষার আবেদন মঞ্জুর করতেই পারতাম!!
আগুনে পোড়া ঝলসানো ভালোবাসা বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত হয়ে তোমাকে শাস্তি দিতেই পারতাম!
পরিবেশবান্ধব ভালোবাসা না রাখার দায়ে
পরিবেশ বাঁচাও আন্দোলনের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতেই পারতাম!
তোমার ভালোবাসার ফাসিঁ কার্যকর হবে
বারটা এক মিনিটে কিংবা বারোটা পঁয়তাল্লিশে,
দু দুটো এম্বুলেন্স পুলিশের পাহারায় অপেক্ষা করছে
জল্লাদ শাহজাহান প্রস্তুত!
প্রিয়া, এই ফাঁসি আমি মানিনা
এ বিচারিক হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই!!
প্রিয়া দোহাই লাগে তোমার প্রশ্নবিদ্ধ ভালোবাসা ফিরিয়ে নাও,
প্রিয়া এই ফাসিঁ আমি মানতে পারছি না।
দোহাই লাগে তোমার ভালোবাসা ফিরিয়ে নাও।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




