somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক সত্ত্বা
ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

ভালোবাসা সমাচার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ভালোবাসা' ,এই এক শব্দ বিক্রি করে পুরো পৃথিবী চলছে ! কেউ ভালোবাসা বেচে মিলিওনিয়ার হচ্ছে আর কেউ তাদের খদ্দের হয়ে ভালোবাসা না পেয়ে জীবনটাই দেদারসে বেচে দিচ্ছে !

অনেক সময় অনেক জ্ঞানীগুনী লোককে বলতে শুনা যায় ' ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারেনা' । অবশ্যই ! ভালোবাসা না থাকলে মানুষ একে অন্যকে দেখলেই গুলি করত । মানুষ হিসেবে একে অন্যকে ভালোবাসে বলেই সহঅবস্হান করা সহজ হয় । আর আমাদের বাবা মা বা আত্মীয়স্বজন আমাদের ভালো না বাসলে আমরা টিকতেই পারতাম না । সেক্ষেত্রে উক্তিটি অনেকাংশেই সত্যি । তবে এক্ষেত্রে ভালোবাসার আরেক রূপ অর্থাত্‍ নরনারীর প্রেমের ব্যাপারটি চলে আসে । এই ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব কিনা সে প্রশ্নে যাচ্ছিনা ।তবে আমরা সাধারনত আমাদের চারপাশে এধরনের যেসব ভালোবাসা দেখি তা বাঁচার কারন না হয়ে অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারন হয়ে দাঁড়াচ্ছে !

যখন দেখা যায় পনের বছরের একটা মেয়ে ভালোবাসার কারন দেখিয়ে আত্মহত্যা করে তখন আমরা কি তাকে ভালোবাসা বলব ?
ভালোবাসায় বিফল হয়ে কত তরুন পথ হারাচ্ছে তার হিসেব নাই । একে কি আমরা ভালোবাসা বলব ?

আর এখনকার ভালোবাসাতো আরো ভয়ানক ।সঙ্গীনিকে নিয়ে কোন রেস্টুরেন্টে না গেলে ,তার সাথে তরঙ্গ বিনিময় না করলে দেখা যায় ভালোবাসার স্হায়িত্ব হাস্যকর অবস্হায় দাঁড়ায় । তখন এক প্রান্ত থেকে বলা হয় ' তোমাকে আর ভালোবাসি না' !
প্রশ্ন হচ্ছে ভালোবাসা কি এতই সস্তা বা ঠুনকো কোন বিষয় যে মূহুর্তের মধ্যে আমি কাউকে ভালোবাসা থামিয়ে দিতে পারব !

এই ভালোবাসার বানিজ্যিকিকরন ভয়ংকরভাবে চলছে সব জায়গায় । নাটক ,সিনেমা ,গান থেকে মোবাইল ফোনের বিজ্ঞাপন সবই ভালোবাসা নিয়ে ,প্রেম নিয়ে । আর এর মাধ্যমে যে ছেলে বা মেয়েগুলা মাত্র কিশোর হয়েছে বা মাত্র যৌবনে পা দিয়েছে তারা বেশ প্রভাবিত হচ্ছে । তারাও দৌড়াচ্ছে সেলুলয়েডের মত চকচকে ভালোবাসার খোঁজে !
এভাবেই আমাদের প্রজন্মের মাঝে ভালোবাসা উপস্হাপিত হচ্ছে ভুলভাবে । যার ফলে আত্মহত্যা থেকে শুরু করে সবরকম ক্ষতিই হচ্ছে ।

দেশে প্রতিবছর প্রায় বিশ লাখ লোক আত্মহত্যার চেষ্টা করে ,যার অর্ধাংশেরও বেশি ভালোবাসার রোগী । আর এসব ঘটনার পিছনে জোরালো ভুমিকা ভালোবাসা ব্যবসায়ীদের ।

ভালোবাসা হোক পবিত্র ,ভালোবাসা হোক সুন্দর ,ভালোবাসা যেন মাল্টিন্যাশনাল কোম্পানির রঙচঙে পন্য না হয় !
ভালো থাকুক ভালোবাসা
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×