somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডেলী ডিউটির আপিস যাত্রীদের
হুড়মুড়িয়ে যাতায়াতের,
এই পথ।
দুমুঠো ভাত আর বিস্বাদ সবজির
নিমিত্যে, দৌড়ঝাপের
এই পথ।
কত শাসানি, কত খিস্তি,
কত প্রেম, কত লাঞ্ছনার সাক্ষী
এই পথ।
সারা বছর যে বুকের উপর দিয়ে
তোমরা দাপিয়ে বেরিয়েছো,
আমি সেই পথ।
না না কোনো বাইপাস নয়,
আজ শুধুই রাজপথ।

বর্ষার রিসেশনে উন্মুক্ত
আমার শরীরের শালীনতা;
শুধু তাপ্পি আর ঢাপ্পি দিয়ে
দারিদ্রতা আড়াল করতে চেয়েছো,
ছেঁড়া কাঁথায় স্বপ্ন দেখিয়েছো অনেক,-
আজ আমার শরীরের কলকব্জাগুলো
কেমন জানি আলগা হয়ে গেছে।
উন্মুক্ত সমস্ত অঙ্গ, প্রত্যঙ্গ;
খুব বিশ্রী ভাবে দাঁত কেলাচ্ছে
আমার ভঙ্গুর জীর্ণ কঙ্কাল।
কৈ, এখনতো কাউকে
ভালবাসরার হাত বাড়াতে দেখলামনা?
সকলের আনন্দে, সকলের দুঃখে,
বরাবর পাশে থেকেছি;
আজতো কেউ আমার পাশে এসে দাঁড়ালোনা?
জুটলো শুধু অপমান আর লাঞ্ছনা;
একদল ছোকরা বিশ্রী মুখ করে বললো,
দ্যাঃ শালা, এটা কি রাস্তা, শুয়ারের বাচ্ছা!
প্রতিবাদ করবার কোনো ভাষা পেলামনা খুঁজে;
হাসতে চাইলাম পারলামনা;
হাউ হাউ করে কাঁদতে চাইলাম
কিন্তু, যেটুকু অশ্রু বেঁচে আছে
তাতে আর গাল ভেজে না।

শুকনো, ক্ষীর্ণ, দীর্ণ,
অবহেলায় শীর্ণ, অতিকায় রাজপথ।
তোমাদের রাস্তায়, তোমাদের পথ চলায় মিশে থাকি
সারা দিন, সারা রাত, সারাটা সময়;
কখনো জানতেও চাওনি-
স্বল্প বেতনে কি করে চলে আমার সংসার?
সময়ের সাথে তাল মিলিয়ে
বাজার দর ওঠে-নামে,
বাড়ে-কমে।
কিন্তু অপরিবর্তনীয় থেকে যায়
আমার বেতন হার।
কি করে যে পরিবারের প্রতিটা মানুষের মুখে
খাবার তুলে দি রোজ
তা শুধু আমিই জানি।
রাস্তায় দাঁড়িয়েতো আর
বেশ্যাবৃত্তি করতে পারিনা-
সভ্যতায় ভব্যতায় যে বড়ই বাঁধে।

আজ যদি লাল কার্পেটে
মুড়ে দেওয়া হয়, আমার গোটা শরীর;
দুধারে সাজানো হয় বাগান গালিচা;
মহানগরীর সবথেকে উতকৃষ্ট পথ যদি হই আমি,-
তাহলে অবশ্য তোমরা
ভালভাবে সেটা নিতেও পারবেনা জানি।
আমার সতীত্ব নিয়ে কথা বলবে;
কাদা ছুড়বে, দুয়ো দেবে।
এক ভাঁড় গরম চা আর খাস্তা লেড়োয়
তোমাদের গসিপটা জমবে ভালো,-
দেখেছিস, মাগীটা কেমন প্রমোশন পেয়ে গেল।
নির্ঘাত ম্যানেজারের সাথে নিরিবিলিতে
শেয়ার করেছে কোনো গভীর রাতের একাকীত্বতা;
একটু ঢোলুনি, একটু চাউনি,
একটু শারীরিক খুনসুটি;
শালা! এই করেইতো যত প্রমোশন যায় পাওয়া।

আমার মাঝে মাঝে হাঁসি পায়
তোমাদের কথা শুনে;
তোমাদের অবস্থা দেখে;
হয়তো এটাই সবথেকে ভালো
ফ্রাস্ট্রেশন কাটানোর উপায়;
হয়তো এটাই তোমাদের কাছে
সবথেকে দামী কোনো অ্যান্টিডিপ্রেশন্ট;
হয়তো এর মধ্যেই তোমরা
খুঁজে পাও বাঁচার মানে;
কিন্তু আমি কি নিয়ে বাঁচি?
আমি তো জীবন মরণের
উর্দ্ধে চলে এসেছি।
ঘৃণ্য, বিবর্ণ, দগ্ধিত;
দানবিক কর্পরেট যুগে
একজন সামন্য বেতনভূক, চাকুরী জীবী-
এই শহরের বড় আদরের রাজপথ।
আমার উষ্ণতা স্তিমিত বুকে প্রতিধ্বনিত হয় রোজ
তোমাদের প্রতিদিনের কোরাস।
আমি সেই অনাদরের প্রেম এক -
ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×