আমি কালপুরুষ তবে কাল্পনিক নই; ভারতের সংস্কৃতি প্রসূত এক অদম্য সৈনিক কোনো যোদ্ধা নই; আমি লিখতে ভালবাসি- কবিতা কিন্তু কবি নই; আমি কালপুরুষ কারো কল্পনা নই।।
শহরের অভ্যন্তরে থমকে সময়___ দাঁড়িয়ে আছে সারিবদ্ধ কিছু যান। অদূরে আকাশচুম্বী প্রযুক্তির লালবাতি- বলছে দাঁড়াও, হয়েওনা আগুয়ান। ঘর্মাক্ত একটা মানুষ হেঁটে আসে,- চোখে মুখে লেগে তার ক্লান্তির চুম্বন। ও কে? শুধুই কি একটা মানুষ? নাকি রিসেশনের ভীরে হারানো সন্মান? হাতের থালাটা উঁচু করে রাখা _ ঝোলায় রয়েছে কতক খাদ্য উপাদান। ওর মাথার ঘাম... বাকিটুকু পড়ুন
এই কবিতাটা অনেকদিন আগে লিখেছিলাম। পরে কিছুটা পরিবর্তন করেছি ছোটবেলার লেখা ফলে কিছু কাঁচা কাজ হয়ে গেসলো। কিন্তু সম্পাদনার পর এটাই ছিল আমার কাছে এইচ.এসের - সেরা লেখা। আজ আমার পুরনো ডায়েরিটা ঘাঁটতে ঘাঁটতে হটাত চোখে পড়ল তাই আমার ব্লগার বন্ধুদের জন্য পোস্ট করে দিলাম এক বন্ধুত্বের কবিতা। আমার... বাকিটুকু পড়ুন
ধূমপান করা স্বাস্থের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যানসারের কারণ।।
এই ট্যাগ লাইনটা আমরা সকলেই জানি কিন্তু মানামানিটা ব্যক্তিগত। এই নিয়ে বেশি বকরবকর করবনা। আসল কথা হোলো ধূমপান আমার ভালো লাগে আর যাঁরা আমার মতন এইটাকে ভালবাসেন তাঁদের জন্য একটি ছোট্ট কবিতা। রবিবারের সকালে এক কাপ গরম চায়ের ☕ সাথে আসা করি... বাকিটুকু পড়ুন
আমাদের প্রতিদিনের জীবনে কত ঘটনাই না ঘটে আর এই সমস্ত ঘটনা কখনো সখনো ছাপ রেখে যায় আলাদা করে। একটা সতন্ত্র ছাপ। কখনো আমরা একটা স্মৃতিকে বিসৃত হওয়ার চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই বারেবারে। যেন কেউ তাড়া করে বেড়াচ্ছে সারাটা সময়। ঘটনার ঘনঘটায় কিছুতেই না ভুলতে পারা একটা স্মৃতি খোঁচা... বাকিটুকু পড়ুন
ডেলী ডিউটির আপিস যাত্রীদের হুড়মুড়িয়ে যাতায়াতের, এই পথ। দুমুঠো ভাত আর বিস্বাদ সবজির নিমিত্যে, দৌড়ঝাপের এই পথ। কত শাসানি, কত খিস্তি, কত প্রেম, কত লাঞ্ছনার সাক্ষী এই পথ। সারা বছর যে বুকের উপর দিয়ে তোমরা দাপিয়ে বেরিয়েছো, আমি সেই পথ। না না কোনো বাইপাস নয়, আজ শুধুই রাজপথ।
হাত হয়েছে রক্তে লাল, শরীরে ক্লান্তির তৃষ্ণা। দীর্ঘ দিনের অশ্রদ্ধায় আজ ম্লান - শাপলা,রঙ্গন,দোলন-চাঁপা। রক্তের আহ্বানে, কোনো এক ধর্মের অরক্ষি আজ হাসছে; রক্তাক্ত করছে; ক্ষতবিক্ষত করছে; রবীন্দ্র-নজরুল-জীবনানন্দকে। কাঁদছে বাংলা। বাংলার বাতাসে ফুলের সুবাসে ভাসছে শোকার্ত কণ্ঠস্বর; এক দুখিনী মায়ের করুণ কান্না - ফিরে আয় ফিরে আয় ফিরে আয় তসলিমা।।
১ সাঁঝের বাতি নিভে এলে, অন্ধকার যখন গাঢ় হয়ে আসে, তখন শোনা যায় পদশব্দ তার - ক্লান্তির আবডালে দুটো ঘৃণ্য চোখ ধক ধক করে জ্বলে; আর লোলুপ্তো দৃষ্টিতে নিরীক্ষিত হয় রজনীর - ভরাট সংসার।।
২ বিস্বাদগ্রস্ত ক্লান্ত চাঁদের অবসরে, চনমনে এক নতুন সূর্য্যের উদয়নকালে, ঘুম ভাঙে প্রথম, যে মাছিটার; সে বৃষ্ঠা... বাকিটুকু পড়ুন
আমি মিশরীয় সভ্যতায় এক অস্পৃশ্য প্রজাতিকে দেখেছিলাম; চাবুকের আঘাতে রচিত হয়েছিল তাদের কর্ম জীবন। তাদের নিদ্রা, খাওয়া, যৌনতা,- সবকটি রিপুর প্রতিই ছিল কারো কুটিল মেঘনাদি দৃষ্টি; তাদের ব্রত ছিল স্রেফ চুপ করে শ্রম করে যাওয়া। আমি দেখেছি সেই অস্পৃশ্য প্রজাতিকে সহ্য করতে... বাকিটুকু পড়ুন