somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুসরণ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকলকে জানাই শুভ রবিবাসরীয় সন্ধ্যা। এই কবিতাটা বেশ কিছুদিন আগে লেখা। চারপাশে ঘটনার ঘনঘটা -ধর্ম অধর্ম আস্তিক নাস্তিক ভেদাভেদ, রাজনীতির মঞ্চেও ধর্মীয় পৃষ্ঠপোষকতা। একটা প্রশ্ন - অনুসরণ করব কাকে? প্রশ্নটা আমার নয় অনেকের। অনেকেই মনে করছে ধর্মান্তরিত হলে সমস্যা থাকবেনা। চাকরির বাজারে মন্দা - জেনারেল ক্যান্ডিডেট ভাবছে এস.সি এস.টি হলে কি ভালোই না হত। কাশ্মীরে সমস্যা কিছু মানুষ হিন্দুত্বকে কাঠগড়ায় তুলে সস্তির নিশ্বাস ফেলছে হাসছে রাজনীতি। অপরদিকে ইসলামীয় জঙ্গীবাদের বিপক্ষেও একই ঘটনা ঘটছে। আর একদল বলছে গলদটা আছে গোড়াতে। ধর্ম বদলে আমাদের সাথে এস সত্যিকারের শান্তি পাবে। এইরকম পরিস্থিতিতে ফেবুতে খুঁজে পাই এমন একটা পেজ যা কিনা জঙ্গীবাদে মদত দিচ্ছে সরাসরিভাবে। সেব্যাপারে বিশদে যাচ্ছিনা বা কোন লিংকও দিচ্ছি না কারণ তাদের সাথে এই পোস্টের কোনো সম্পর্ক নেই। আমার আজকের এই কবিতাা বা দ্রোহের প্রকাশ বলতে পারেন ঘটে চলা এই সমস্ত ঘটনা চিন্তা ভাবনার প্রতি আমার প্রতিবাদ -

অনুসরণ

তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে ;
তুমি অনুসরণ করো অন্যদের
কিন্তু আমি অনুসরণ করি শুধু নিজেকে।
আমি তসলিমা নাসরিন পড়েছি,
আমি হুমায়ুন আজাদ পড়েছি,
এমনকি খুব মনযোগ দিয়ে দেখেছি
ড. জাকির নায়েকের ভিডিও।
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে।
আমি আস্তিক,
ধর্মে আমারও বিশ্বাস আছে ;
বিশ্বাস আছে প্রতিটি ধর্মের পবিত্র গ্রন্থে -
বেদ, বাইবেল, কূরান, গীতা।-
রবীন্দ্রনাথের কবিতায়,
নজরুলের বিদ্রোহী ভাষায়,
জসীমউদ্দীনের কথায়
আর জীবনানন্দের শব্দ খেলায়
বুঁদ হয়ে আস্বাদন করি
আমার বাংলা ভাষা।
এমনকি কোনো কোনো সময়
আমার একাকীত্ব কাটে
ওয়ার্ডসওয়ার্থে মুখ গুঁজে।-
কখনো রুপম ইসলাম;
কখনো অঞ্জন, কখনো সুমন,
আবার কখনো childrens of bodom,
কখনো slash তো কখনো jacksion,
কিংবা কখনো alter bridge বা linking park
এসে নিয়ে যায় আমায় অন্য গ্রহে।
এমনটা হয়তো কখনো সখনো
তোমার সাথেও ঘটে,
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে,-
তুমি অনুসরণ করো অন্যদের
আর আমি অনুসরণ করি শুধু নিজেকে।।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×