somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আট্রা ৪০

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছুদিন আগের ঘটনা। অ্যাপোলো গ্লিনিগেলস হসপিটালের ১৩৭ নম্বর বেড। ওয়ার্ডের নাম আই.সি.ইউ এক্সটেন্সান। শুয়ে আছেন একজন মৃত্যূ পথযাত্রী মানুষ। কি হয়েছে উনার?- ক্যানসার। একদম শেষ অবস্থা। ওয়ার্ডে আরো অনেক রোগী আছেন খুব ক্রিটিকাল কন্ডিশন কিন্তু উনি যেন একটু ব্যতিক্রম। উনাকে দেখে বোঝার উপায় নেই আসলে উনি শুয়ে শুয়ে মৃত্যূর কড়ি গুনছেন। ভিতরে ভিতরে যত খারাপ অবস্থাই হোক না কেন বাইরে তার বিপরীত প্রতিফলন দেখানোর এক অদম্য চেষ্টা। সিস্টাররা উনাকে জিজ্ঞেস করে, "আংকেল কষ্ট হচ্ছে?" জবাবে উনি বলেন,"না না, অনেক্ষন চা খাইনি তো তাই জিভটা কেমন অসাড় লাগে" বোঝ ঠেলা এ কিরকম কথা হোলো,- মানুষটা খাবি খাচ্ছে প্রচন্ড অক্সিজেনের অভাবে তখন কিনা বলছেন চাএর তেষ্টা। বিকেলের দিকে উনাকে ইন্টুবেট করে ভেন্টিলেশনে দেওয়া হয়। ডাক্তার উনার বাড়ির লোককে ডেকে বলে দেন,"এই মুহূর্তে আমাদের হাতে আর কিছুই নেই। উনাকে যে ওষুধ দেওয়া হয়েছে তা কাজ শুরু করতে, কিছুটা অবস্থার উন্নতি ঘটাতে অন্তত বাহাত্তর ঘন্টা সময় লাগবে কিন্তু উনি সেই সময়টাও দেবেন কিনা জানিনা। এই অবস্থায় উনাকে ভেন্টিলেশনে দিয়ে আমরা কিছুটা সময় কিনে নিতে চাইছি। না হলে উনি খাবি খেতে খেতে মারা যাবেন কিছুই করার থাকবে না। কিন্তু কি হবে কিছুই বলা যাচেছনা।" ইন্টুবেট করার সময়ও অবাক করা আচরণ। সাধারণত মানে বেশির ভাগ সময় যা দেখেছি যে সমস্ত রোগীকে ইন্টুবেট করা হয় বা ভেন্টিলেশনে দেওয়া হয় তারা অচেতন অবস্থায় থাকে অথবা জ্ঞান থাকলেও কি হচ্ছে বোঝার মত অবস্থা থাকেনা। কিন্তু উনাকে দেখলাম ডাক্তারের সাথে সমানে কোঅপারেশনের চেষ্টা করে চলেছেন। ডাক্তার মাথাটা একটু তুলতে বললে তুলছেন একটু কাত হতে বললে হচ্ছেন। এমনকি জল চেয়ে খেলেনও যদিও এই অবস্থায় বেশি জল উনার জন্য বিপদের কারণ হতে পারে তাই সামান্যই দেওয়া হয়। এরপর অবশ্য ফেন্টানিল ইনজেকশন দিয়ে উনাকে রেস্টলেস করা হয় কারণ ইন্টুবেসন বা ভেন্টিলেশনের সময় রোগী রেস্টলেস না হলে ডাক্তারের কাজে বা রোগী উভয়েরই ক্ষতির সম্ভাবনা থেকে যায়। উনার অবস্থার উন্নতি ঘটাতে যে ওষুধটা ব্যবহার করা হয়েছিল তার নাম Atra 40-
all-trans retinoic acid
Generic: Tretinoin
Trade name: vesanoid
উনি সময় দেননি। মারা যান সেইদিনই গভীর রাতে। পরের দিন ডিউটিতে গিয়ে শূন্য বেড দেখে সিস্টারকে জিজ্ঞাসা করতে খবরটা পাই। হসপিটালে অনেক মানুষ আসেন কেউ ভালো হয়ে বাড়ি ফিরে যান কেউ ভালো হননা কেউ বাঁচেন কেউ বাঁচেননা কিন্তু কেউ কেউ থাকেন যাঁরা দাগ রেখে যান। একটা অস্তিত্ব যেন থেকে যায় মৃত্যূর পরেও। আর এইরকম একটা স্মৃতিকে স্বীকৃতি দিতে কবিতার চেয়ে ভালো উপায় আর কি বা হতে পারে। আমার সেই মৃত্যূর পথযাত্রী বন্ধুর স্মরণে (যে আর বেঁচে নেই) আজকের কবিতা -

আট্রা ৪০

সপ্ন তুমিও অনেক দেখেছো তবুও অপারগ;
ডাক্তারও আজ চাইছে সময় শিয়রে মৃত্যূযোগ।
৭২ ঘন্টা সময় সেতো অল্প সময় নয়,
আট্রা ৪০ দেওয়া হয়েছে বন্ধু, দাও সময়।
ভেন্টিলেশন ইনটুবেসন চিকিত্সার নাম নয়,-
ভিক্ষা চাইছে ডাক্তারও আজ, দাও সময়।
সুস্থ তুমি ছিলেনা জানি শুধুই মনের জোড়;
তেষ্টা, বড্ড তেষ্টা, একটু জল দাওনা গো।
মৃত্যু এসে দাঁড়িয়ে আছে জীবন আঙিনায়,
স্বপ্নগুলো চোখের সামনে শুধুই আসে যায়,
কত ফেরেশতা কত বদ্যি নিশ্চুপ নিরালায়,-
ক্যান্সার সব থামিয়ে দিল, আজকে বিদায়।
চেষ্টা অনেক করেছিলে জানি, কিন্তু নেই সময়।
আট্রা ৪০ শেষে থমকে গেল, বন্ধু, দাও বিদায়।।

বি.দ্র: পোস্টে ব্যবহৃত ছবিটি গুগুল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×