কত রাত জেগেছি আর
কত বার কেঁদেছি আমি
তোমাকে দেখবো বলে
দুর্বার রাত,ঘোর অন্ধকারে ডাকা
আমি ছিলাম একা একা
ভয়ে তবু পিছু হাটিনিকো আমি
একবার তোমায় দেখবো বলে
আমো বর্ষার রাতে, কেউ নেই সাথে
চারদিকে খেকশিয়ালের ডাকে
গায়ের লোম খাড়া হয়ে উঠে
ভাবছি আমি নির্বিঘ্ন রাতে
ফিরে যাবো কি এখান থেকে
তোমাকে না দেখে ?
না,মন মানেনা,যা হবার হবে
খেক্ শিয়াল আর ভূত পেত্নীর ভয়ে
যাবো না আজ তোমাকে না দেখে
মনের ভিতরে সাহস রেখে
পা বাড়ালাম বুক ফুলিয়ে সামনে
দেখবো আজ তোমাকে
সারা রাত ধরে
এমনি সময় একটা ভূত-পেত্নী এসে
প্রাণটা নিলো কেড়ে
দেখা আর হলো না তোমাকে
হয়তো তুমি তাই চেয়েছিলে "

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




