somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও সভ্য হতে চাই

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী-৭১ এ ক্ষতিগ্রস্হ মানুষগুলোর বুকে এ বিচারের মাধ্যমে একটু হলেও প্রশান্তি ফিরিয়ে দেওয়ার জন্য।আমরা অপেক্ষায় আছি এ রায় কার্যকর হওয়ার।
মাননীয় প্রধানমন্ত্রী,অন্যায়ের কোন রং থাকেনা-দল থাকেনা।একটি বিচার উপেক্ষিত অন্যায় জন্ম দেয় আর একটি অন্যায়ের।ছাত্রলীগ এর গুলিতে সম্প্রতি খুন হওয়া শিশু রাব্বি প্রশ্রয় পাওয়া অন্যায়ের ধারাবাহিকতার ই ফসল।
প্রতিটি শিশুই জন্ম নেয় অপার সম্ভাবনা নিয়ে।আমরা জানিনা বেঁচে থাকলে এই শিশুটি আর একটি রবীন্দ্রনাথ কিংবা নজরুল হত কিনা-আমরা জানিনা এই ছেলেটির হাত ধরে আমাদের ঝুলিতে আরো একটি নোবেল পদক যোগ হত কিনা;হয়তোবা এই শিশুটি ই হতে পারতো পরবর্তী প্রজন্মের নেলসন ম্যান্ডেলা কিংবা বাংলাদেশের মাহাথির।
আমাদের বেডরুম নিরাপদ রাখার দ্বায়িত্ব আপনার নয়,আমাদের বিশ্বজিৎ রাস্তায় খুন হয়ে যায়,আমাদের রাব্বি'র নিথর দেহ ক্যাম্পাসে পড়ে থাকে।মাননীয় প্রধানমন্ত্রী,এরকম নিরাপত্তাহীনতায় আমরা বাঁচতে চাইনা।আমরা সভ্য হয়ে দুনিয়ার বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।আমরা চাই প্রতিটি খুনের প্রতিটি অন্যায়ের সুষ্ঠ বিচার হবে।
অপরাধীদের বিচার না হলে আপনি ও আমাদের চোখে অপরাধী হয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী।আর আপনি ক্ষমা করলেও ইতিহাস কখনো এদের কে ক্ষমা করবেনা যেমনটি করেনি ৭১ এর মানবতা বিরোধী অপরাধীদেরকে আজ ৪২ বছর পর ও।
সময়ের প্রলেপ সব ক্ষতকে মসৃনতা দেয়না যেমনটি দেয়নি আপনার স্বজন হারানোর ক্ষততে।সাগর-রূনি,বিশ্বজিৎ,রাব্বি'র স্বজনদের চোখের পানি আপনার চোখের পানির চেয়ে কম মূল্যবান নয় মাননীয় প্রধানমন্ত্রী।

আমরা চাই 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।'

( লেখা টি আমার সদ্য প্রয়াত খালুর বিদেহী আত্মার প্রতি উৎসর্গ করলাম)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×