somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবোল-তাবোল

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজিন দুইটার ভাষা নিয়া বড়ই ঝামেলায় আছি।ভাষার ব্যাবহারে তাদের নিজস্ব সৃষ্টিশীলতায় মাঝে-মাঝে বিপাকে পড়ে যাই।
ওইদিন ওদেরকে নিয়ে তেহারী খাচ্ছি,হঠাৎ করে বড়টা চোখ-মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল,'ভাইয়া,আমার মুখে না 'অজ্ঞাত নামা' কয়েকটা হাড্ডি ঢুকে পড়সে।'
বুঝেন অবস্হা ওর মুখের হাড্ডিগুলা 'অজ্ঞাত নামা'।
অন্য আর একদিন পত্রিকা নিয়ে এসে এক ভদ্রলোকের ছবি দেখায়ে বলল,'ভাইয়া,এই লোকটা কি 'কবিতাকর'?
-কবিতাকর!! এইটা আবার কি জিনিস?
ওই যে যারা কবিতা লেখে আর কি।
'কবি'রা এখন 'কবিতাকর' হয়ে গেসে।কই যাই..:(

ছোটটা একটা কোচিং এ নতুন ভর্তি হইসে।বসে-বসে ওর কোচিংএর ভাল-মন্দ দিক নিয়ে আলাপ হচ্ছে।এক পর্যায়ে বড়টা বলল,'এই জন্যই তোরে এই কোচিং এ ভর্তি হইতে মানা করসিলাম।'
ছোটটা মহা বিরক্তি নিয়ে বলল,'কথা হইতেসে পড়া-লেখা নিয়া,'ভর্তি-অনভর্তি' নিয়ে কথা বল কেন?'
ভর্তির কি সুন্দর বিপরিতার্থক শব্দ 'অনভর্তি'।..:)

সালভাদর দালিই সম্ভবত বলসিলেন,'প্রতিটি শিশুই শিল্পী,কিন্তু,শিল্পীস্বত্বা ধরে রেখে বড় হয়ে উঠাটাই কঠিন কাজ'।
একটা পথ যখন চেনা হয়ে যায়,নতুন পথ খোঁজার চেষ্টা খুব মানুষই করেন।একমাত্র শিশুদের ভিতরেই থাকে নতুন পথ খোঁজার সৃষ্টিশীল একটা আকাংখা।তারা প্রশ্ন করতে দ্বিধা করেনা,নতুন জিনিস ট্রাই করতে গিয়ে ভুল হতে পারে এই ধরনের হীনমন্যতায়ও ভোগেনা।

একবার একটি বাচ্চা মেয়ে তার ড্রইং খাতায় খুব মনোযোগ দিয়ে একটা ছবি আঁকছিল।মেয়েটির শিক্ষিকা তাকে জিগ্যেস করলেন,
কি আঁকছ তুমি?
মেয়েটি বলল,'আমি 'গড' এর ছবি আঁকছি'।
-কিন্তু কিভাবে আঁকবে?কেউ তো জানেনা 'গড' দেখতে কিরকম!
মেয়েটি আঁকা বন্ধ না করেই গম্ভীরভাবে বলল.'আমার আঁকা শেষ হলেই সবাই জানবে 'গড' দেথতে কিরকম'।

'কবিতাকর' কিংবা 'অনভর্তি' শব্দগুলো আমাদের অভ্যস্থ দুনিয়ায় ছোট-খাট নাড়া দেয় আর এ ধরনের নাড়া খেতে-খেতেই সভ্যতার এগিয়ে চলা।

জয় হোক সৃষ্টিশীলতার।


৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×